মঙ্গলবার, ৫ই অক্টোবর, ২০২৬ ইং, রাত ১:০০
শিরোনাম :
বরিশালে ল্যাবএইডের উদ্যোগে‘সেবা দিবস’পালিত বরিশালের ‘বিউটি সিনেমা হল’ জমি ঘিরে কোটি টাকার বিরোধ দেশের ইতিহাসে শিক্ষাখাতে এ বছরই সর্বোচ্চ বাজেট বরাদ্দ হয়েছে: প্রধানমন্ত্রী শিক্ষকরাই আগামীর বাংলাদেশ গড়ার প্রধান কারিগর: শিক্ষামন্ত্রী বরিশালে ইন্টারন্যাশনাল পিস স্কুলের প্যারেন্টিং কনফারেন্স অনুষ্ঠিত বিসিসি নির্বাচনে মাঠে তৎপর এনসিপির প্রার্থী আনোয়ার হোসেন শিকদার! কেডিসিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের পাশে জিয়াউদ্দিন সিকদার শ্রমিকের অধিকার উপেক্ষা করে কোনো ব্যবস্থা নয়: এড.আতিকুর রহমান গণ অধিকার পরিষদ ছেড়ে এনসিপিতে যোগ দিলেন ১০ নেতাকর্মী! চ্যানেল আই’র ২৮ বছরে বরিশাল জেলা সাংবাদিক ইউনিয়নের শুভেচ্ছা

বিদ্যুৎ উৎপাদনে নতুন রেকর্ড গড়েছে বাংলাদেশ

ডেস্ক রিপোর্ট  দেশে বয়ে যাওয়া তীব্র দাবদাহ থেকে দেশবাসীকে স্বস্তি দিতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করার সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে বিদ্যুৎ বিভাগ। এরই ধারাবাহিকতায় বিদ্যুৎ উৎপাদনে নতুন রেকর্ড গড়েছে বাংলাদেশ। রোববার (২৫) দিবাগত রাত ৯টায় দেশে রেকর্ড ১৩ হাজার ৫২০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হয়েছে।যা দেশে এ যাবতকালে সর্বোচ্চ।

বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) পরিচালক (জনসংযোগ) এ তথ্য জানিয়েছেন।

পিডিবির হিসাবে, আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকার ক্ষমতায় আসার পর থেকে গত এক যুগে দেশে বিদ্যুৎ উৎপাদন তিনগুণ হয়েছে।

আওয়ামী লীগ সরকারের শুরুর বছর ২০০৮ সালে দেশে বিদ্যুৎ উৎপাদন হয় ৪ হাজার ৩৬ মেগাওয়াট, ২০০৯ সালের ৬ জুন বিদ্যুৎ উৎপাদন হয়েছিল ৩ হাজার ২৬৮ মেগাওয়াট, ২০১৫ সালের ১৩ আগস্টে ৮ হাজার ১৭৭ মেগাওয়াট, ২০১৬ সালের এপ্রিলে ৮ হাজার ৩৪৮ মেগাওয়াট, ২০১৮ সালে ১১ হাজার ৩৮৭ মেগাওয়াট এবং ২০১৯ সালের ১১ মে দেশে সর্বোচ্চ ১২ হাজার ৪১২ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হয়েছিল।