শনিবার, ২রা অক্টোবর, ২০২৬ ইং, রাত ১:৩৩
শিরোনাম :
চ্যানেল আই’র ২৮ বছরে বরিশাল জেলা সাংবাদিক ইউনিয়নের শুভেচ্ছা এক কনস্টেবলে অতিষ্ঠ শেবাচিম হাসপাতাল ঢাকায় আরও দুটি মেট্রোরেল হবে,সাড়ে ৫৮ হাজার কোটি টাকার প্রস্তাব অনুমোদন রূপাতলীতে শ্রমিকনেতা কাওছার হোসেনের নেতৃত্বে চাঁদামুক্ত পরিবেশে স্বস্তিতে আলফা-সিএনজি চালকরা! বরিশালে বিএনপি নেতাকে তুলে নিয়ে মারধর ও স্ট্যাম্পে জোরপূর্বক স্বাক্ষর নেওয়ার অভিযোগ বিএম কলেজে আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতার গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত বরিশালে ল্যাবএইডের উদ্যোগে বিশ্ব হার্ট দিবস পালিত সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে ২৪ নং ওয়ার্ড বিএনপি নেতা এনায়েত হোসেনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল কৃতকার্য শিক্ষার্থীদের ফেল করানো শিক্ষকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে: শিক্ষামন্ত্রী হাসপাতালে সাংবাদিক বেলায়েত বাবলুর পাশে জাতীয় সাংবাদিক সংস্থা

ভারতকে কোভিশিল্ড তৈরির কাঁচামাল পাঠাবে আমেরিকা

অনলাইন ডেস্ক  ভারতকে করোনা টিকা কোভিশিল্ড তৈরির কাঁচামাল সরবরাহ করবে মার্কিন যুক্তরাষ্ট্র। টুইট করে এমনটাই জানিয়েছেন খোদ মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। জানিয়ে দেন ভারতের পাশে আছে আমেরিকা।

ভারতীয় সংবাদ মাধ্যম দ্য হিন্দুর বরাতে জানা যায়, মার্কিন প্রেসিডেন্ট তার টুইটে বলেন, বিপদের সময় আমেরিকার পাশে দাঁড়িয়েছিল ভারত। এবার প্রয়োজনে ভারতের পাশে আছে আমেরিকা।

করোনা দ্বিতীয় ঢেউয়ের মোকাবিলা করার জন্য ভারতকে আরও বেশি করে ‘সাপ্লাই অ্যান্ড সাপোর্ট’, অর্থাৎ জোগান এবং সাহায্য পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। ভারতীয় বংশোদ্ভূত মার্কিন আইনপ্রণেতা থেকে ব্যবসায়ী- সকলে জো বাইডেন প্রশাসনের কাছে আবেদন করে যাচ্ছেন, আমেরিকা যাতে ভারতের বিপদে তার পাশে দাঁড়ায়।

ভারতীয় বংশোদ্ভূত এক মার্কিন টেক বিলিওনেয়ার তো এমনও বলেছেন যে, ভারতে অক্সিজেন পাঠানোর বিমানভাড়া দিতে তৈরি তিনি। এই পরিস্থিতিতে গত শনিবার ভারতের পাশে দাঁড়ানোর কথা ঘোষণা করে মার্কিন যুক্তরাষ্ট্র।

মার্কিন যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা পরামর্শদাতা জেক সালিভান গত শনিবার টুইট করেছেন, ‘ভারতে মারাত্মক কোভিড সংক্রমণ নিয়ে আমেরিকা অত্যন্ত চিন্তিত। ভারতে আমাদের বন্ধু এবং পার্টনাররা সাহসের সঙ্গে এই রোগের মোকাবিলা করছেন। তাঁদের আরও বেশি করে জোগান এবং সাহায্য পাঠানোর কাজে ক্লান্তিহীনভাবে লেগে আছি আমরা। দ্রুত এ বিষয়ে আরও জানানো হবে।’

এদিকে আমেরিকার বিদেশ সচিব অ্যান্টনি ব্লিংকেনও রবিবার বলেছেন, ভারতের কোভিড—পরিস্থিতি নিয়ে গভীর চিন্তিত তিনি। ‘ভারতীয়দের জন্য খুব কষ্ট হচ্ছে। ভারতীয় সরকারে আমাদের পার্টনারদের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছি। ভারতীয়দের এবং ভারতের হেলথকেয়ার হিরোদের দ্রুত আমরা বাড়তি জোগান পাঠাব,’ রবিবার টুইট করেছেন ব্লিংকেন।