রবিবার, ৩১শে অক্টোবর, ২০২৬ ইং, রাত ১:২৯
শিরোনাম :
মেহেন্দিগঞ্জের পর এবার বাকেরগঞ্জে জামায়াতকর্মী সাজিয়ে ইসলামী আন্দোলনে যোগদানের নাটক দারাজের ‘টপ অ্যাফিলিয়েট অ্যাওয়ার্ড’ ও ‘অ্যাফিলিয়েট স্টার’ সম্মাননা পেলেন ফ্রিল্যান্সার আসিফ আলী বরিশাল বোর্ডে ১১ শিক্ষা প্রতিষ্ঠানের সবাই ফেল,পাশের হার কমে ৪৪.৮৪ শতাংশ বরিশালে বি.এন.খান কলেজের নাম ব্যবহার করে সংখ্যালঘু পরিবারের সম্পত্তি দখল চেষ্টার প্রতিবাদে সংবাদ সম্মেলন শেরেবাংলা সম্মাননা পেলেন কথা সাহিত্যিক মামুন-অর-রশিদ বিএম কলেজের অশ্বিনীকুমার হলে মধ্যরাতে উত্তেজনা,সিসি ক্যামেরার সংযোগ বিচ্ছিন্ন করে হামলার চেষ্টা বরিশালে হিসাবরক্ষণ ও আর্থিক ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণ সম্পন্ন বরিশালকে নিরাপদ,পরিচ্ছন্ন ও সমৃদ্ধ নগরী হিসেবে গড়ে তোলা হবে-এনসিপির মেয়রপ্রার্থী আনোয়ার হোসেন বরিশালে হাফেজ শিক্ষার্থীদের স্পোকেন ইংলিশ কোর্স সম্পন্ন, সনদ ও বই বিতরণ নলছিটিতে ডিজিটাল নিরাপত্তা ও গণমাধ্যম সচেতনতায় তরুণ-তরুণীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত

বরিশালে কর্মহীন পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা সামগ্রী বিতরণ

শামীম আহমেদ  কোভিড (১৯) করোনা ভাইরাসের দ্বিতীয় দফায় সংক্রমণ এর শুরু থেকে বরিশাল জেলা প্রশাসন বরিশার জেলার দরিদ্র অসহায় মানুষের জন্য নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন।

এরই ধারাবাহিকতায় আজ মঙ্গলবার (২৭ এপ্রিল) সকাল ১১ টায় বরিশাল জেলা প্রশাসনের আয়োজনে নগরীর শহীদ আবদুর রব সেরনিয়াবাত স্টেডিয়ামে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে শুভেচ্ছা উপহার সামগ্রী হাজার নিম্ন আয়ের খেটে-খাওয়া মানুষের মাঝে ত্রান সামগ্রী বিতরণ করা হয়।

উপহার সামগ্রী হিসেবে চাল, ডাল, আলু, তেল, লবন দেওয়া হয়। পাশাপাশি ৬০ জন করোনায় ক্ষতিগ্রস্থ ফটো সংবাদ কর্মীদের মাঝে নগদ অর্থ সহায়তা করা হয়। বরিশাল জেলা প্রশাসন মোঃ জসীম উদ্দীনের সভাপতিত্বে খাদ্য সামগ্রী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরিশাল বিভাগীয় কমিশনার মোঃ সাইফুল হাসান বাদল।

এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগ বরিশাল জেলা তালুকদার মোঃ ইউনুস, উপ-পরিচালক স্থানীয় সরকার বরিশাল মোঃ শহিদুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) রাজিব আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বরিশাল প্রশান্ত কুমার দাস, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট গৌতম বাড়ৈ, উপজেলা নির্বাহী অফিসার বরিশাল সদর মোঃ মুনিবুর রহমান, সাধারণ সম্পাদক শহীদ আবদুর রব সেরনিয়াবাত প্রেসক্লাব কাজী মিরাজ মাহমুদ, এসময় জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার বলেন, পর্যায়ক্রমে আরও অনেকের মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার সামগ্রী বিতরণ করা হবে।

তিনি আগত সকলের উর্দেশ্যে বলেন, আপনারা স্বাস্থ্য বিধি মেনে মাস্ক ব্যবহার করে চলাফেরা করবেন পাশাপাশি সবাই ঘরে থাকবেন প্রশাসনকে সহযোগিতা করবেন।

সামাজিক দূরত্ব বজায় রাখবো প্রয়োজন ব্যতীত ঘরের বাহিরে যাবেন না। এসময় তিনি বরিশাল নিরাপদে ঘরে অবস্থা করার অনুরোধ জানান।