রবিবার, ৮ই নভেম্বর, ২০২৬ ইং, দুপুর ১২:৩১
শিরোনাম :
বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর!

মিয়ানমারের সামরিক হেলিকপ্টার ভূপাতিতের দাবি বিদ্রোহীদের

অনলাইন ডেস্ক  মিয়ানমারের অন্যতম সবচেয়ে শক্তিশালী বিদ্রোহী গোষ্ঠী কাচিন ইন্ডিপেন্ডেন্স আর্মি (কেআইএ) জানিয়েছে, সামরিক বাহিনীর বিমান হামলার পর তারা পাল্টা গুলিতে একটি হেলিকপ্টার ভূপাতিত করেছে। সোমবার কেআইএর একজন কর্মকর্তা একথা বলেছেন।

বার্তা সংস্থা রয়টার্সের বরাতে জানা যায়, গোষ্ঠীটির তথ্য বিভাগের প্রধান নও বু বলেছেন, কাচিন প্রদেশের মোয়েমাউক শহরের নিকটবর্তী একটি গ্রামে স্থানীয় সময় সকাল ১০টা ২০ মিনিটের দিকে হেলিকপ্টারটি ভূপাতিত করা হয়। টেলিফোনে রয়টার্সকে তিনি বলেন, ‘সামরিক কাউন্সিল সকাল ৮টা বা ৯টা থেকে ওই এলাকায় বিমান হামলা শুরু করেছিল। তারা জঙ্গি বিমান ব্যবহার করার পাশাপাশি একটি হেলিকপ্টার থেকে গুলি করছিল, তাই আমরা তাদের দিকে পাল্টা গুলি ছুড়েছিলাম।’ তবে তারা কী অস্ত্র ব্যবহার করেছিলেন তা জানাতে রাজি হননি তিনি। নিউজ পোর্টাল মিজ্জিমাডেইলি এবং কাচিনওয়েভস ভূমি থেকে ধোঁয়ার কুণ্ডুলি ওঠার কয়েকটি ছবি দিয়ে হেলিকপ্টার ভূপাতিত করার খবর দিয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক ওই গ্রামের একজন বাসিন্দা টেলিফোনে রয়টার্সকে বলেছেন, গ্রামের একটি মঠে কামানের গোলার আঘাতে গুরুতর আহত চার ব্যক্তি হাসপাতালে মারা গেছেন। রয়টার্স এসব প্রতিবেদন স্বতন্ত্রভাবে যাচাই করতে পারেনি এবং এ বিষয়ে মন্তব্যের জন্য সামরিক বাহিনীর একজন মুখপাত্রকে কল করা হলেও তিনি ফোন ধরেননি বলে জানিয়েছে।

সংবাদ মাধ্যমের খবর বলা হয়েছে, গত কিছু দিনের মধ্যে রবিবার মিয়ানমারে জান্তাবিরোধী সবচেয়ে বড় বিক্ষোভ হয় আর সেখানে নিরাপত্তা বাহিনীর গুলিতে আট জন নিহত হন। দেশটির মানবাধিকার গোষ্ঠী ‘অ্যাসিস্ট্যান্স অ্যাসোসিয়েশন ফর পলিটিকাল প্রিজনার্সে’র হিসাব অনুযায়ী, দেশটিতে অভ্যুত্থানের পর থেকে এখন পর্যন্ত নিরাপত্তা বাহিনীর হাতে অন্তত ৭৬৫ বিক্ষোভকারী নিহত হয়েছেন।