শনিবার, ১৬ই অক্টোবর, ২০২৬ ইং, ভোর ৫:১৯
শিরোনাম :
বিএম কলেজে আপত্তিকর অবস্থায় বহিরাগত তরুণ তরুণী আটক বিএম কলেজের ছাত্রীনিবাসে চোর আতঙ্ক, নিরাপত্তাহীনতায় শিক্ষার্থীরা নেত্রকোণায় গুলি করে সাংবাদিক হত্যা, সাংবাদিক সুরক্ষা পরিষদের নিন্দা দেশে কেউ সংখ্যাগুরু বা সংখ্যালঘু নয়, সব নাগরিকের পরিচয় বাংলাদেশি: সমাজকল্যাণমন্ত্রী আটক দুই পুলিশ সদস্যকে ১৫ ঘণ্টা পর ফেরত দিয়েছে বিএসএফ বরিশাল চরকাউয়ায় মসজিদ-মন্দিরের নানা অব্যবস্থাপনা, দ্রুত সমাধান জরুরী সিসা দূষণ প্রতিরোধে বিএম কলেজে সচেতনতামূলক কর্মসূচি নভেম্বরে জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে রূপপুর বিদ্যুৎকেন্দ্র নেত্রকোনায় প্রকাশ্যে সাংবাদিককে গুলি করে হত্যা বিআরটিসি শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের নাম ও প্যাড ব্যবহার করে কর্তৃপক্ষের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ উত্থাপনের প্রতিবাদ

পাথর ছোড়ার অভিযোগে ৩০ কাশ্মীরি বন্দিকে বিশেষ বিমানে আগ্রায় স্থানান্তর

অনলাইন ডেস্ক:ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিলের পর থেকে এ পর্যন্ত রাজনৈতিক নেতাকর্মীসহ প্রায় ৫০০ জনকে আটক করা হয়েছে বলে আন্তর্জাতিক গণমাধ্যমে খবর প্রকাশ করা হয়েছে। এর মধ্যে ৩০ বন্দিকে কাশ্মীর থেকে আগ্রায় নেয়া হয়েছে।

ভারতীয় গণমাধ্যম এনডিটিভি শুক্রবার (৯ আগস্ট) এক খবরে জানিয়েছে, নিরাপত্তা বাহিনীকে উদ্দেশ্য করে পাথর ছোড়ার অভিযোগে আটক ৩০ জনকে আগ্রায় নেয়া হয়েছে।

সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, বিমান বাহিনীর বিশেষ বিমানে বন্দীদের উত্তর প্রদেশের আগ্রায় নেয়া হয়েছে।

নাম প্রকাশ না করার শর্তে আগ্রার এক সরকারি কর্মকর্তা এএনআইকে জানিয়েছেন, গত কয়েকদিন ধরেই জম্মু-কাশ্মীরজুড়ে ব্যাপক ধরপাকড় চলেছে। তাতে বহু লোককে গ্রেফতার করা হয়েছে। এই ধরপাকড়ের ফলে উপত্যকার জেলগুলিতে আর জায়গা নেই। এরই মধ্যে বন্দীদের আচরণে জেলের মধ্যেই অপ্রীতিকর ঘটনা ঘটে যেতে পারে বলে আশঙ্কা। তাই যারা বেশি দুর্ভোগের কারণ হতে পারেন তাদের আগ্রায় নিয়ে আসা হয়েছে।