সোমবার, ১০ই মে, ২০২৬ ইং, রাত ২:২৭
শিরোনাম :
নারীর সাথে সময় কাটাতে যৌনউত্তেজক সিরাপ সেবন, দুই সন্তানের জনকের মৃত্যু! বিদেশী নাগরিককে অশ্লীল ভাষায় হয়রানী,২ টিকটকার গ্রেপ্তার শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় কার্যকর ভূমিকা রাখতে হবে : লস্কর মোহাম্মদ তসলিম ফ্যাসিবাদী সিন্ডিকেট চক্র বিএনপির মুখোশ পরে বিদেশে যাবার মিশনে তদবিরে ব্যস্ত বরিশালে হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু, নতুন করে হাসপাতালে ভর্তি ৪৩ রোগী প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাতের ডাক পেলেন বরিশাল মহানগর ছাত্রদল নেতা তানজিল কনটেন্ট ক্রিয়েটর পাভেল মুন্সির মনগড়া অভিযোগে তদন্ত কর্মকর্তাকে বিতর্কিত করার চেষ্টা, স্থানীয়দের ক্ষোভ! তারেক রহমানের সফরের অপেক্ষায় চীনের জনগণ ও সরকার প্রেমিককে পেতে মুসলিম হলেন হিন্দু তরুণী,বিয়ে হলেও মিথ্যা মামলায় প্রেমিক তামিম জেল হাজতে ঈদুল আজহা উপলক্ষে শনিবারের ছুটি বাতিল সরকারি চাকরিজীবীদের

আসছে ‘তাওকতে’, ভারতের ৩ রাজ্যে জরুরি সতর্কতা

অনলাইন ডেস্ক  ভারতে এবছরের প্রথম ঘূর্ণিঝড় ধেয়ে আসছে আবর সাগর এবং লাক্ষাদ্বীপ এলাকা থেকে। রবিবার (১৬ মে) এর মধ্যে আরব সাগরে তৈরি হওয়া এই নিম্নচাপটি ঘূর্ণিঝড়ের আকার নেবে বলে জানিয়েছে দেশটির আবহাওয়া দপ্তর। এর নাম রাখা হয়েছে ‘তওকতে’।

এর জেরে ইতিমধ্যেই মহারাষ্ট্র, কেরল এবং গুজরাতে ভারি বৃষ্টির সতর্কতা জারি করেছে। বেশ কয়েকটি জায়গায় বৃষ্টি শুরুও হয়ে গিয়েছে।

শুক্রবার (১৪ মে) থেকেই লাক্ষাদ্বীপ-সহ কিছু এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টি শুরু হয়েছে। তওকতের কারণে শুক্রবারই জরুরি সতর্কতা জারি করা হয়েছে কেরালার পাঁচ জেলায়। রবিবার বা সোমবার ভারতের দক্ষিণ উপকূলে তওকতের আছড়ে পড়ার আশংকা করা হচ্ছে। কেরালায় শনিবার থেকে ভারি থেকে অতিভারি বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে।

কোঙ্কন উপকূলে আছড়ে পড়তে চলা তওকতের প্রভাবে মুম্বাই, গোয়া, এবং গুজরাটে ভাল প্রভাব পড়বে। গুজরাটে এই ঘূর্ণিঝড় মঙ্গলবার ১৮ আঘাত হানতে পারে বলে সতর্কতা জারি করা হয়েছে। এমনকি ঘূর্ণিঝড়ের প্রভাবে বুধবার নাগাদ রাজস্থানের দক্ষিণ-পশ্চিম এলাকায় ভারী বৃষ্টি হতে পারে। আগামী ৫ থেকে ৬ দিন উপকূলবর্তী এই রাজ্যগুলিতে ঝড়ো হাওয়া বইবে। জায়গা বিশেষে এই ঝড়ের গতি ৪০ থেকে ৮০ কিলোমিটার প্রতি ঘণ্টা পর্যন্ত পৌঁছতে পারে। জানানো হয়েছে।