রবিবার, ১০ই মে, ২০২৬ ইং, বিকাল ৪:১৯
শিরোনাম :
শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় কার্যকর ভূমিকা রাখতে হবে : লস্কর মোহাম্মদ তসলিম ফ্যাসিবাদী সিন্ডিকেট চক্র বিএনপির মুখোশ পরে বিদেশে যাবার মিশনে তদবিরে ব্যস্ত বরিশালে হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু, নতুন করে হাসপাতালে ভর্তি ৪৩ রোগী প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাতের ডাক পেলেন বরিশাল মহানগর ছাত্রদল নেতা তানজিল কনটেন্ট ক্রিয়েটর পাভেল মুন্সির মনগড়া অভিযোগে তদন্ত কর্মকর্তাকে বিতর্কিত করার চেষ্টা, স্থানীয়দের ক্ষোভ! তারেক রহমানের সফরের অপেক্ষায় চীনের জনগণ ও সরকার প্রেমিককে পেতে মুসলিম হলেন হিন্দু তরুণী,বিয়ে হলেও মিথ্যা মামলায় প্রেমিক তামিম জেল হাজতে ঈদুল আজহা উপলক্ষে শনিবারের ছুটি বাতিল সরকারি চাকরিজীবীদের জেলেদের আগের তালিকা পুনর্বিন্যাস করতে হবে: প্রতিমন্ত্রী নুরুল হক নুর সময়ের আগেই ধান কাটতে বাধ্য হওয়ায় হাওড়ের কৃষকদের চোখে হতাশার ছাপ

কোনো প্রতিষ্ঠানকে টিকা উৎপাদনের অনুমতি এখনও দেওয়া হয়নি

ডেস্ক রিপোর্ট  কোভিড-১৯ বা করোনার টিকা উৎপাদনের অনুমতি এখন পর্যন্ত কোনো ভ্যাকসিন উৎপাদনকারী প্রতিষ্ঠানকে দেওয়া হয়নি বলে জানিয়েছে ঔষধ প্রশাসন অধিদপ্তর।

রোববার ঔষধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মাহবুবুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিভিন্ন ইলেক্ট্রনিক মিডিয়াতে এই মর্মে সংবাদ প্রকাশিত হচ্ছে যে, সিনোফার্ম কর্তৃক উৎপাদিত ভ্যাকসিন (টিকা) ইনসেপ্টা ফার্মাসিটিক্যাল লি. এর কারখানায় উৎপাদনের নিমিত্তে ঔষধ প্রশাসন অধিদপ্তর কর্তৃক অনুমোদন প্রদান করা হয়েছে, যা সঠিক নয়। মূলত: দেশে কোভিড-১৯ টিকা উৎপাদনের অনুমতি এখন পর্যন্ত কোনো ভ্যাকসিন উৎপাদনকারী প্রতিষ্ঠানকে দেওয়া হয়নি।

এই ধরনের বিভ্রান্তমূলক সংবাদ প্রকাশ করে জনমনে বিভ্রান্তির সৃষ্টি না করার জন্য সকল প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়াকে বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে।