অনলাইন ডেস্ক ভারতের পশ্চিমবঙ্গের শিলিগুড়িতে জঙ্গল ছেড়ে লোকালয়ে বন্যপ্রাণী ঢুকে পড়ে মাঝে মধ্যেই। তবে সোমবার সাতসকালে যে দৃশ্য দেখা গেল, তা অনেকে কল্পনাও করতে পারেননি।
আনন্দবাজার পত্রিকা জানায়, মহানন্দা জঙ্গল থেকে শিলিগুড়ির সমরনগর এলাকার একটি বাড়িতে ঢুকে পড়েই চিতাবাঘটি এক বাসিন্দার ওপর হামলা চালায়।
এর পর সেটি আরও এক বাসিন্দার বাড়িতে ঢুকে পড়ে। তার আক্রমণের জখম হন এক নারী। এর পর চিতাবাঘটি অন্য একটা বাড়িতে ঢুকে সিঁড়িতে আশ্রয় নেয়।
ওই বাড়িটির বাসিন্দারা গেট আটকে চিতাটিকে বাড়িতেই বন্দি করে রাখেন। খবর পেয়ে বন্যপ্রাণ বিভাগের কর্মীরা ঘণ্টা তিনেকের চেষ্টায় তিনটি গুলি ছুড়ে কাবু করেন চিতাবাঘটিকে।