শনিবার, ৯ই মে, ২০২৬ ইং, সকাল ১০:৫৬
শিরোনাম :
প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাতের ডাক পেলেন বরিশাল মহানগর ছাত্রদল নেতা তানজিল কনটেন্ট ক্রিয়েটর পাভেল মুন্সির মনগড়া অভিযোগে তদন্ত কর্মকর্তাকে বিতর্কিত করার চেষ্টা, স্থানীয়দের ক্ষোভ! তারেক রহমানের সফরের অপেক্ষায় চীনের জনগণ ও সরকার প্রেমিককে পেতে মুসলিম হলেন হিন্দু তরুণী,বিয়ে হলেও মিথ্যা মামলায় প্রেমিক তামিম জেল হাজতে ঈদুল আজহা উপলক্ষে শনিবারের ছুটি বাতিল সরকারি চাকরিজীবীদের জেলেদের আগের তালিকা পুনর্বিন্যাস করতে হবে: প্রতিমন্ত্রী নুরুল হক নুর সময়ের আগেই ধান কাটতে বাধ্য হওয়ায় হাওড়ের কৃষকদের চোখে হতাশার ছাপ বরিশালে শিশু সন্তানসহ গৃহবধূ নিখোঁজ, সন্ধান চায় পরিবার প্রধান শিক্ষক এইচ এম জসীম উদ্দীনের দূরদর্শিতায় এগিয়ে যাচ্ছে এ.কে স্কুল ক্ষতিগ্রস্ত কৃষকদের দ্রুত সহায়তা প্রদানের নির্দেশ প্রধানমন্ত্রীর

সড়ক দুর্ঘটনায় নিহত নড়াইলের ৩ বন্ধুকে পাশাপাশি দাফন

ডেস্ক রিপোর্ট  ঈদের আমেজ কাটাতে স্বপ্নের পদ্মা সেতু ভ্রমণ শেষে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় নিহত তিন বন্ধুর জানাজা শেষে নড়াইল কেন্দ্রীয় কবরস্থানে পাশাপাশি চিরনিদ্রায় শায়িত করা হয়েছে।

মঙ্গলবার সকাল ১০টায় তাদের প্রিয় শিক্ষাঙ্গন নড়াইল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে একই সঙ্গে তিন বন্ধু তুর্য, রাউফুর ও সানের জানাজা সম্পন্ন হয়। এরপর নড়াইল পৌর কবরস্থানে তিন বন্ধুকে পাশাপাশি সমাহিত করা হয়। জানাজার নামাজ পড়ান নড়াইল কেন্দ্রীয় জামে মসজিদের ঈমাম মাওলানা শফিউল্লাহ।

জানাজায় নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মুর্তজাসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন।

এর আগে সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নড়াইল-ভাটিয়াপাড়া-মাওয়া সড়কের ফরিদপুরের নগরকান্দার জয়বাংলা মোড় এলাকায় মাইক্রোবাসচাপায় মোটরসাইকেল আরোহী ওই তিন বন্ধু নিহত হন।

নিহতরা হলেন- নড়াইল শহরের বাসিন্দা লোহাগড়া উপজেলার লাহুড়িয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জিএম নজরুল জমাদ্দারের ছেলে মো. শাহীদুল ইসলাম শাহীর ভাইপো তুর্য (২২), মহিষখোলার বাসিন্দা গাজী আমিনুর রহমানের ছেলে রাউফুর রহিম (২২) ও আলাদতপুর এলাকার বাসিন্দা আব্দুল মান্নানের ছেলে সান (২৩)।

জানা যায়, সোমবার দুপুরের দিকে নড়াইল থেকে মোটরসাইকেলে পদ্মা সেতু দেখতে যান তিন বন্ধু। পদ্মা সেতু দেখে নড়াইলে ফেরার পথে সন্ধ্যায় নগরকান্দার জয়বাংলা মোড় এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে দ্রুতগতিতে আসা একটি মাইক্রোবাসের সঙ্গে তাদের মোটরসাইকেলটির ধাক্কা লাগে।

এ সময় তুর্য ও রাউফুর রহিম ঘটনাস্থলে মারা যান। স্থানীয়রা গুরুতর জখম সানকে উদ্ধার করে প্রথমে মোকসেদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে গোপালগঞ্জ পৌঁছলে অ্যাম্বুলেন্সের মধ্যে সান মারা যান।

মঙ্গলবার সকাল ১০টায় তাদের প্রিয় শিক্ষাঙ্গন নড়াইল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে একই সঙ্গে তিনজনের জানাজা সম্পন্ন হয়। জানাজা শেষে নড়াইল কেন্দ্রীয় কবরস্থানে পাশাপাশি চিরনিদ্রায় শায়িত করা হয়।

নড়াইল সদর থানার ওসি মো. ইলিয়াস হোসেন বলেন, ফরিদপুর এলাকায় সড়ক দুর্ঘটনায় নড়াইলের তিন বন্ধুর মৃত্যু হয়েছে।