শনিবার, ৯ই মে, ২০২৬ ইং, সকাল ৬:৫৪
শিরোনাম :
প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাতের ডাক পেলেন বরিশাল মহানগর ছাত্রদল নেতা তানজিল কনটেন্ট ক্রিয়েটর পাভেল মুন্সির মনগড়া অভিযোগে তদন্ত কর্মকর্তাকে বিতর্কিত করার চেষ্টা, স্থানীয়দের ক্ষোভ! তারেক রহমানের সফরের অপেক্ষায় চীনের জনগণ ও সরকার প্রেমিককে পেতে মুসলিম হলেন হিন্দু তরুণী,বিয়ে হলেও মিথ্যা মামলায় প্রেমিক তামিম জেল হাজতে ঈদুল আজহা উপলক্ষে শনিবারের ছুটি বাতিল সরকারি চাকরিজীবীদের জেলেদের আগের তালিকা পুনর্বিন্যাস করতে হবে: প্রতিমন্ত্রী নুরুল হক নুর সময়ের আগেই ধান কাটতে বাধ্য হওয়ায় হাওড়ের কৃষকদের চোখে হতাশার ছাপ বরিশালে শিশু সন্তানসহ গৃহবধূ নিখোঁজ, সন্ধান চায় পরিবার প্রধান শিক্ষক এইচ এম জসীম উদ্দীনের দূরদর্শিতায় এগিয়ে যাচ্ছে এ.কে স্কুল ক্ষতিগ্রস্ত কৃষকদের দ্রুত সহায়তা প্রদানের নির্দেশ প্রধানমন্ত্রীর

হামলায় লণ্ডভণ্ড গাজাবাসীকে ৫০ কোটি ডলার দেবে মিসর

অনলাইন ডেস্ক  ফিলিস্তিনের ভূখণ্ড গাজায় ইসরাইলি বিমান হামলায় ক্ষতিগ্রস্ত অধিবাসীদের বসতি পুনর্নির্মাণ ও চিকিৎসা সহায়তা হিসেবে ৫০ কোটি মার্কিন ডলার দেবে মিসর। মঙ্গলবার দেশটির প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি এ ঘোষণা দেন।

এক বিবৃতিতে দেশটির রাষ্ট্রপতি আবদেল ফাত্তাহ বলেছেন, সাম্প্রতিক ঘটনার ফলস্বরূপ গাজা উপত্যকায় পুনর্নির্মাণের জন্য মিসর ৫০ কোটি মার্কিন ডলার সহায়তা করবে। এছাড়াও বিশেষজ্ঞ মিসরীয় নির্মাণ সংস্থাগুলো পুনর্নির্মাণকে বাস্তবায়িত করবে।

তিনি আরও বলেন, আমি দুই দেশকে যুদ্ধবিরতির আহ্বান জানাচ্ছি। আশাকরি যত দ্রুত সম্ভব তারা এই সংকটময় অবস্থা থেকে বেড়িয়ে আসবে।

বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, মিসর এক ঘোষণায় জানিয়েছে গাজা পুনর্নির্মাণে অংশগ্রহণ করবে। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাঁক্রো, মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ সিসি ও জর্ডানের বাদশাহ আবদুল্লাহ ফ্রান্সে বৈঠক করেন। সেই বৈঠকের পরেই এমন সিদ্ধান্ত এলো।

এদিকে মঙ্গলবার ইসরাইলে বৃষ্টির মতো রকেট হামলা চালিয়েছে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন (হামাস)। এই হামলায় এ দিন ইসরাইলে দুজন বিদেশি শ্রমিক নিহত ও ৭ জন আহত হয়েছে বলে জানিয়েছে ইসরাইলি পুলিশ। হামাসের রকেট হামলায় ইসরাইলের বিভিন্ন শহরে সাইরেন বাজানোর শব্দ শোনা গেছে।

মুসলিমদের পবিত্র প্রথম কিবলা আলআকসায় নামাজ পড়াকে কেন্দ্র করে দখলদার ইসরাইল বাহিনী ফিলিস্তিনিদের ওপর ন্যাক্কারজনক হামলা চালাচ্ছে। ফিলিস্তিনের

স্বাধীনতাকামী সংগঠন হামাসও পাল্টা রকেট হামলা করে জবাব দিচ্ছে।

সংঘাতের নবম দিনে ইসরাইলি হামলায় ২১৪ ফিলিস্তিনি নাগরিক নিহত হয়েছেন। আহত হয়েছেন কয়েক হাজার মানুষ। অপরদিকে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলনের হামাসের হামলায় ১২ ইসরাইলি নিহত হয়েছে।

১৯৬৭ সালে ইসরাইল গাজা উপত্যকা, মিসরের সাইনাই মরুভূমি, সিরিয়ার গোলান মালভূমি এবং জর্ডানের কাছ থেকে পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেম দখল করে। এ যুদ্ধের পর প্রথমবারের মতো জেরুজালেম ইসরাইলের পূর্ণ নিয়ন্ত্রণে আসে। সেখান থেকে বহু ফিলিস্তিনিকে বিতাড়িত করা হয়। এরপর থেকে নিয়মিত নানা নির্যাতন, নিপীড়ন চালাচ্ছে দখলদার বাহিনী।