শনিবার, ৯ই মে, ২০২৬ ইং, সকাল ৬:১৭
শিরোনাম :
প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাতের ডাক পেলেন বরিশাল মহানগর ছাত্রদল নেতা তানজিল কনটেন্ট ক্রিয়েটর পাভেল মুন্সির মনগড়া অভিযোগে তদন্ত কর্মকর্তাকে বিতর্কিত করার চেষ্টা, স্থানীয়দের ক্ষোভ! তারেক রহমানের সফরের অপেক্ষায় চীনের জনগণ ও সরকার প্রেমিককে পেতে মুসলিম হলেন হিন্দু তরুণী,বিয়ে হলেও মিথ্যা মামলায় প্রেমিক তামিম জেল হাজতে ঈদুল আজহা উপলক্ষে শনিবারের ছুটি বাতিল সরকারি চাকরিজীবীদের জেলেদের আগের তালিকা পুনর্বিন্যাস করতে হবে: প্রতিমন্ত্রী নুরুল হক নুর সময়ের আগেই ধান কাটতে বাধ্য হওয়ায় হাওড়ের কৃষকদের চোখে হতাশার ছাপ বরিশালে শিশু সন্তানসহ গৃহবধূ নিখোঁজ, সন্ধান চায় পরিবার প্রধান শিক্ষক এইচ এম জসীম উদ্দীনের দূরদর্শিতায় এগিয়ে যাচ্ছে এ.কে স্কুল ক্ষতিগ্রস্ত কৃষকদের দ্রুত সহায়তা প্রদানের নির্দেশ প্রধানমন্ত্রীর

লিবিয়া উপকূলে নৌকাডুবি, ৩৩ বাংলাদেশি উদ্ধার

অনলাইন ডেস্ক  ইউরোপ যাওয়ার পথে লিবিয়া উপকূলে নৌকাডুবির ঘটনায় মঙ্গলবার ৩৩ বাংলাদেশিকে উদ্ধার করেছে তিউনেশিয়া নৌবাহিনী। এ ছাড়া ডুবে যাওয়া নৌকাটিতে থাকা আরও ৫০ জন নিখোঁজ রয়েছেন বলে জানানো হয়। নিখোঁজ ব্যক্তিরা কোনো দেশের তা জানা যায়নি। খবর এএফপির।

তিউনেশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ জিকরি বলেন, বেঁচে যাওয়াদের তিউনেশিয়ার দক্ষিণাঞ্চলীয় উপকূলের একটি তেল ক্ষেত্রে রাখা হয়েছে।

আন্তর্জাতিক অভিবাসী সংস্থার মুখপাত্র ফ্লাভিও ডি গিয়াকোমো এএফপিকে বলেন, বেঁচে যাওয়া ৩৩ জন বাংলাদেশ থেকে এসেছেন। এছাড়া অন্তত ৫০ জন নিখোঁজ রয়েছেন।

এর আগে সোমবার তিউনেশিয়ান নৌবাহিনী জানিয়েছে, প্রায় ডুবে যাওয়া একটি নৌকা থেকে শতাধিকের বেশি অভিবাসী উদ্ধার করা হয়েছে। যাদের মধ্যে বেশিরভাগ বাংলাদেশি ও সুদানের।