শনিবার, ৮ই মে, ২০২৬ ইং, রাত ৩:০৯
শিরোনাম :
প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাতের ডাক পেলেন বরিশাল মহানগর ছাত্রদল নেতা তানজিল কনটেন্ট ক্রিয়েটর পাভেল মুন্সির মনগড়া অভিযোগে তদন্ত কর্মকর্তাকে বিতর্কিত করার চেষ্টা, স্থানীয়দের ক্ষোভ! তারেক রহমানের সফরের অপেক্ষায় চীনের জনগণ ও সরকার প্রেমিককে পেতে মুসলিম হলেন হিন্দু তরুণী,বিয়ে হলেও মিথ্যা মামলায় প্রেমিক তামিম জেল হাজতে ঈদুল আজহা উপলক্ষে শনিবারের ছুটি বাতিল সরকারি চাকরিজীবীদের জেলেদের আগের তালিকা পুনর্বিন্যাস করতে হবে: প্রতিমন্ত্রী নুরুল হক নুর সময়ের আগেই ধান কাটতে বাধ্য হওয়ায় হাওড়ের কৃষকদের চোখে হতাশার ছাপ বরিশালে শিশু সন্তানসহ গৃহবধূ নিখোঁজ, সন্ধান চায় পরিবার প্রধান শিক্ষক এইচ এম জসীম উদ্দীনের দূরদর্শিতায় এগিয়ে যাচ্ছে এ.কে স্কুল ক্ষতিগ্রস্ত কৃষকদের দ্রুত সহায়তা প্রদানের নির্দেশ প্রধানমন্ত্রীর

আগামী বাজেটেও কালো টাকা সাদা করার সুযোগ থাকবে: অর্থমন্ত্রী

ডেস্ক রিপোর্ট  সরকার আগামী ২০২১-২২ অর্থবছরের প্রস্তাবিত বাজেটেও কালো টাকা সাদা করার সুযোগ দেবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

বুধবার সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী একথা জানান।

তিনি বলেন, অর্থনীতির জন্যই আগামী বাজেটেও কালো টাকা সাদা করার সুযোগ থাকবে। নতুন বাজেট হবে করোনা মোকাবিলা করে এক নতুন বাংলাদেশ গড়ার দৃঢ় প্রত্যয়ের বাজেট। আগামী বাজেট হবে সাধারণ মানুষের বাজেট।

যতদিন অপ্রদর্শিত আয় থাকবে, ততদিন পর্যন্ত এ সুযোগ থাকবে বলেও জানান অর্থমন্ত্রী।

এর আগে গত ২৪ মার্চ ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে অর্থমন্ত্রী বলেছিলেন, বাজেটে যে জায়গাগুলো যেভাবে আছে সেভাবে থাকবে কি না, তা এই মুহূর্তে বলা যাবে না। জুনে সংসদে বাজেট দেওয়ার সময় জানা যাবে।

পুঁজিবাজার, ব্যাংক আমানতে, নগদ টাকা, ফ্ল্যাট ক্রয়সহ সব ক্ষেত্রে বিনা প্রশ্নে ১০ শতাংশ কর দিয়ে সর্বশেষ ২০২০-২১ অর্থবছরের বাজেটেও কালো টাকা সাদা করার সুযোগ দেওয়া হয়েছে। এই অর্থবছরের প্রথম ছয় মাসে ১০ হাজার কোটি কালো টাকা সাদা করা হয়েছে।