শনিবার, ৮ই মে, ২০২৬ ইং, রাত ২:২১
শিরোনাম :
প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাতের ডাক পেলেন বরিশাল মহানগর ছাত্রদল নেতা তানজিল কনটেন্ট ক্রিয়েটর পাভেল মুন্সির মনগড়া অভিযোগে তদন্ত কর্মকর্তাকে বিতর্কিত করার চেষ্টা, স্থানীয়দের ক্ষোভ! তারেক রহমানের সফরের অপেক্ষায় চীনের জনগণ ও সরকার প্রেমিককে পেতে মুসলিম হলেন হিন্দু তরুণী,বিয়ে হলেও মিথ্যা মামলায় প্রেমিক তামিম জেল হাজতে ঈদুল আজহা উপলক্ষে শনিবারের ছুটি বাতিল সরকারি চাকরিজীবীদের জেলেদের আগের তালিকা পুনর্বিন্যাস করতে হবে: প্রতিমন্ত্রী নুরুল হক নুর সময়ের আগেই ধান কাটতে বাধ্য হওয়ায় হাওড়ের কৃষকদের চোখে হতাশার ছাপ বরিশালে শিশু সন্তানসহ গৃহবধূ নিখোঁজ, সন্ধান চায় পরিবার প্রধান শিক্ষক এইচ এম জসীম উদ্দীনের দূরদর্শিতায় এগিয়ে যাচ্ছে এ.কে স্কুল ক্ষতিগ্রস্ত কৃষকদের দ্রুত সহায়তা প্রদানের নির্দেশ প্রধানমন্ত্রীর

পশ্চিমবঙ্গে নারদ মামলায় আসামির তালিকায় মমতা

অনলাইন ডেস্ক  পশ্চিমবঙ্গে নারদ মামলায় আসামির তালিকায় এবার রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আইনমন্ত্রী মলয় ঘটক ও দলটির নেতা কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের নাম যুক্ত করা হয়েছে। ভারতের তদন্তকারী সংস্থা সেন্ট্রাল ব্যুরো অব ইনভেস্টিগেশন (সিবিআই) এ তথ্য জানিয়েছে।

বুধবার কলকাতা হাইকোর্টে মামলার কার্যক্রম শুরু হয়েছে। আদালতে মামলাটি পশ্চিমবঙ্গের বাইরে অন্য কোনো রাজ্যে স্থানান্তরের আবেদন জানিয়েছে সিবিআই।

আবেদনের পক্ষে যুক্তি হিসেবে সিবিআই কর্মকর্তারা জানিয়েছেন, পশ্চিমবঙ্গে এই মামলার বিচারকাজ চললে তাতে রাজনৈতিকভাবে প্রভাব বিস্তারের সম্ভবনা আছে। আবেদনে মামলায় গ্রেফতার দুই মন্ত্রীসহ চার তৃণমূল নেতার কারা হেফাজত বহাল রাখার আবেদন জানিয়েছেন তারা।

এর আগে সোমবার নারদ মামলার আসামি হিসেবে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের নগর উন্নয়ন ও পৌরসভা মন্ত্রী ফিরহাদ হাকিম, পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়, বিধায়ক (বিধানসভার সদস্য) মদন মিত্র ও বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায়কে গ্রেফতার করে সিবিআই।

তাদের গ্রেফতারের এক ঘণ্টার মধ্যেই সিবিআই কার্যালয়ে যান তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গ্রেফতারের কারণ জানতে চেয়ে কথাও বলেন সিবিআই কর্মকর্তাদের সঙ্গে। এমনকি গ্রেফতারির প্রতিবাদ জানিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘তাহলে আমাকেও গ্রেফতার করুন। নইলে সিবিআই দফতর ছাড়ব না। ‘

আদালতে এদিন নারদের জো়ড়া মামলা শুনানি। একটি নারদ মামলা অন্যরাজ্যে স্থানান্তরের জন্য সিবিআইয়ের আবেদন, অন্যদিকে নারদে অভিযুক্ত চার নেতা মন্ত্রীর জামিনে স্থগিতাদেশের আর্জি পুনর্বিবেচনার আবেদনের শুনানি।

নারদ মামলায় গ্রেফতার চার নেতা-মন্ত্রীর জামিনের নির্দেশ সোমবার কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রাজেশ বিন্দলের ডিভিশন বেঞ্চ স্থগিত করে দিয়েছিলেন। মঙ্গলবার সেই স্থগিতাদেশ পুনর্বিবেচনার আবেদন নিয়ে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির এজলাসেই আবেদন করেন অভিযুক্ত চারজনের আইনজীবীরা। বুধবার দুপুর ২ টায় আবেদনের শুনানি হওয়ার কথা রয়েছে।