শুক্রবার, ৮ই মে, ২০২৬ ইং, রাত ১১:২৪
শিরোনাম :
কনটেন্ট ক্রিয়েটর পাভেল মুন্সির মনগড়া অভিযোগে তদন্ত কর্মকর্তাকে বিতর্কিত করার চেষ্টা, স্থানীয়দের ক্ষোভ! তারেক রহমানের সফরের অপেক্ষায় চীনের জনগণ ও সরকার প্রেমিককে পেতে মুসলিম হলেন হিন্দু তরুণী,বিয়ে হলেও মিথ্যা মামলায় প্রেমিক তামিম জেল হাজতে ঈদুল আজহা উপলক্ষে শনিবারের ছুটি বাতিল সরকারি চাকরিজীবীদের জেলেদের আগের তালিকা পুনর্বিন্যাস করতে হবে: প্রতিমন্ত্রী নুরুল হক নুর সময়ের আগেই ধান কাটতে বাধ্য হওয়ায় হাওড়ের কৃষকদের চোখে হতাশার ছাপ বরিশালে শিশু সন্তানসহ গৃহবধূ নিখোঁজ, সন্ধান চায় পরিবার প্রধান শিক্ষক এইচ এম জসীম উদ্দীনের দূরদর্শিতায় এগিয়ে যাচ্ছে এ.কে স্কুল ক্ষতিগ্রস্ত কৃষকদের দ্রুত সহায়তা প্রদানের নির্দেশ প্রধানমন্ত্রীর দেশের ২০ শতাংশ মানুষ ভুগছে থাইরয়েড রোগে

যমুনা নদীতে সেলফি তুলতে গিয়ে পা পিছলে পড়ে ৩ বোনের মৃত্যু

ডেস্ক রিপোর্ট  গাইবান্ধার সাঘাটায় যমুনা নদীতে বেড়াতে গিয়ে সেলফি তুলতে পা পিছলে পড়ে রংপুর মহানগরীর মোল্লাপাড়া এলাকার একই পরিবারের তিন বোনের বোনের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১৮ মে) দুপুরে সাঘাটা থানার সামনের চরে এ ঘটনা ঘটে। মৃতরা হলেন- ঋতু, প্রীতি ও তাদের মামাতো বোন অনামিকা।

রংপুর ফায়ার সার্ভিসের কন্ট্রোলরুম সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুরে রংপুর মহানগরীর ২৮ নং ওর্য়াডের মোল্লাপাড়া এলাকার একই পরিবারের তিন বোন ঋতু, প্রীতি ও মামাতো বোন অনামিকা গাইবান্ধার সাঘাটায় যমুনা নদীতে ঈদ উপলক্ষ্যে বেড়াতে যায়। এ সময় ঋতু নদীর ধারে সেলফি তুলতে পা পিছলে পড়ে যায়। পরে প্রীতি ও অনামিকা ঋতুকে উদ্ধারে পানিতে নামলে তিন বোন নদীর পানিতে ডুবে করূন মৃত্যু হয়। স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দিলে উদ্ধার কর্মীরা তাদের মরদেহ গতকাল বিকেলে উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেন।

এই ঘটনায় রংপুর নগরীর বাসভবনে চলছে এখন শোকের মাতম।