শুক্রবার, ৭ই মে, ২০২৬ ইং, রাত ৩:১৫
শিরোনাম :
ঈদুল আজহা উপলক্ষে শনিবারের ছুটি বাতিল সরকারি চাকরিজীবীদের জেলেদের আগের তালিকা পুনর্বিন্যাস করতে হবে: প্রতিমন্ত্রী নুরুল হক নুর সময়ের আগেই ধান কাটতে বাধ্য হওয়ায় হাওড়ের কৃষকদের চোখে হতাশার ছাপ বরিশালে শিশু সন্তানসহ গৃহবধূ নিখোঁজ, সন্ধান চায় পরিবার প্রধান শিক্ষক এইচ এম জসীম উদ্দীনের দূরদর্শিতায় এগিয়ে যাচ্ছে এ.কে স্কুল ক্ষতিগ্রস্ত কৃষকদের দ্রুত সহায়তা প্রদানের নির্দেশ প্রধানমন্ত্রীর দেশের ২০ শতাংশ মানুষ ভুগছে থাইরয়েড রোগে ঈদুল আজহা সামনে রেখে শপিংমল রাত ১০টা পর্যন্ত খোলা রাখার দাবি জুলাই আন্দোলনের দুই বছর পরও গুলির আঘাতে ভুগছেন জিয়াউদ্দিন সিকদার, উন্নত চিকিৎসায় ঢাকায়! বরিশালে ফ্যাসিস্ট সিন্ডিকেটের হাতে জিম্মি সোনালী ব্যাংক

দেশে করোনায় আরও ২৬ প্রাণহানি, শনাক্ত দেড় হাজার

ডেস্ক রিপোর্ট  দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টা আরও ২৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়াল ১২ হাজার ৩১০ জনে।

এই সময়ে নতুন করে শনাক্ত হয়েছেন ১ হাজার ৫০৪ জন। এ পর্যন্ত দেশে মোট শনাক্তের সংখ্যা ৭ লাখ ৮৬ হাজার ৬৯৮ জন।

গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৫২৯ জন ‍সুস্থসহ এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ৭ লাখ ২৯ হাজার ৩৯ জন।

শুক্রবার বিকালে স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ১৮ হাজার ৩৯৯ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। পরীক্ষা করা হয়েছে ১৮ হাজার ২৯৪টি। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ৮ দশমিক ২২ শতাংশ।

দেশে এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৫৭ লাখ ৯৩ হাজার ১৭৭টি। মোট পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১৩ দশমিক ৫৮ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ২৬ জনের মধ্যে ঢাকা বিভাগেরই ৩ জন। এছাড়া চট্টগ্রামে ৬ জন, রাজশাহীতে ৪, খুলনায় ১০, সিলেটে ১, রংপুরে ১ এবং ময়মনসিংহে একজন মারা গেছেন।

২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে ১৯ জন পুরুষ এবং ৭ জন নারী। এদের সবাই হাসপাতালে মারা গেছেন।