শুক্রবার, ৭ই মে, ২০২৬ ইং, রাত ১:০১
শিরোনাম :
জেলেদের আগের তালিকা পুনর্বিন্যাস করতে হবে: প্রতিমন্ত্রী নুরুল হক নুর সময়ের আগেই ধান কাটতে বাধ্য হওয়ায় হাওড়ের কৃষকদের চোখে হতাশার ছাপ বরিশালে শিশু সন্তানসহ গৃহবধূ নিখোঁজ, সন্ধান চায় পরিবার প্রধান শিক্ষক এইচ এম জসীম উদ্দীনের দূরদর্শিতায় এগিয়ে যাচ্ছে এ.কে স্কুল ক্ষতিগ্রস্ত কৃষকদের দ্রুত সহায়তা প্রদানের নির্দেশ প্রধানমন্ত্রীর দেশের ২০ শতাংশ মানুষ ভুগছে থাইরয়েড রোগে ঈদুল আজহা সামনে রেখে শপিংমল রাত ১০টা পর্যন্ত খোলা রাখার দাবি জুলাই আন্দোলনের দুই বছর পরও গুলির আঘাতে ভুগছেন জিয়াউদ্দিন সিকদার, উন্নত চিকিৎসায় ঢাকায়! বরিশালে ফ্যাসিস্ট সিন্ডিকেটের হাতে জিম্মি সোনালী ব্যাংক দুমকিতে শ্রী-শ্রী জগন্নাথ মন্দিরের ১০১ সদস্যের প্রতিষ্ঠা কমিটি গঠন

বরিশাল সাংবাদিক ইউনিয়নের ৭ সদস্য বিশিষ্ট কমিটি গঠন

ডেস্ক রিপোর্ট  দৈনিক দেশ রূপান্তর’র ব্যুরো প্রধান সাইফুর রহমান মিরনকে সভাপতি এবং সময় সংবাদের বিশেষ প্রতিনিধি ফিরদাউস সোহাগকে সাধারন সম্পাদক করে সাংবাদিক ইউনিয়ন বরিশালের ৭ সদস্য বিশিস্ট কার্যকরী কমিটি গঠন করা হয়েছে।

আজ শুক্রবার সকালে শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের হলরুমে সাংবাদিক ইউনিয়ন বরিশালের এক বিশেষ সভায় এই কমিটি গঠন করা হয়।

এছাড়া বাংলাদেশ প্রতিদিন ও নিউজ ২৪ এর স্টাফ রিপোর্টার রাহাত খানকে সহসভাপতি, চ্যানেল ২৪ এর স্টাফ রিপোর্টার কাওছার হোসেন রানাকে সহ-সাধারন সম্পাদক, ইত্তেফাকের অফিস প্রধান শাহিন হাফিজকে কোষাধ্যক্ষ এবং আঞ্চলিক দৈনিক আজকের বার্তার মোশাররফ হোসেন ও ফোকাস বাংলার স্টাফ করেসপন্ডেন্ট মো. মিজানুর রহমানকে কার্যনির্বাহী সদস্য করা হয়েছে। এই কমিটি আগামী দুই বছর দায়িত্ব পালন করবে।

ইউনিয়নের সভাপতি গোপাল সরকারের সভাপতিত্বে এবং সিনিয়র সাংবাদিক মুরাদ আহমেদের সঞ্চলনায় সভায় বক্তব্য রাখেন এমএম আমজাদ হোসাইন, লতিফুর রহমান জাকির, গিয়াস উদ্দিন সুমন, মোশাররফ হোসেন, গোবিন্দ সাহা, শাহিন হাফিজ, অপূর্ব অপু, মুশফিক সৌরভ, সৈয়দ মেহেদী হাসান ও তন্ময় তপু প্রমুখ।