মঙ্গলবার, ২৮শে সেপ্টেম্বর, ২০২৬ ইং, ভোর ৫:৩৬
শিরোনাম :
সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে ২৪ নং ওয়ার্ড বিএনপি নেতা এনায়েত হোসেনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল কৃতকার্য শিক্ষার্থীদের ফেল করানো শিক্ষকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে: শিক্ষামন্ত্রী হাসপাতালে সাংবাদিক বেলায়েত বাবলুর পাশে জাতীয় সাংবাদিক সংস্থা উন্নয়নে পরিবর্তনের প্রত্যয়,জাগুয়া ইউনিয়নবাসীর আস্থার প্রতীক কামরুজ্জামান সালেহ! সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার মূল পরিকল্পনাকারী গ্রেফতার জাসদ কার্যালয় থেকে আটক হওয়া ২৫৪ জনকে ছেড়ে দিয়েছে পুলিশ জীবন থেকে ১৭ বছর কেড়ে নেওয়া হয়েছে: পানিসম্পদমন্ত্রী কেদারপুরের ইউপি চেয়ারম্যান ও ফ্যাসিস্ট আ’লীগ নেতা নুর আলম বেপারী গ্রেপ্তার দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে ২৫ নং ওয়ার্ড বিএনপি নেতা সোহাগ হাওলাদারের নেতৃত্বে বিক্ষোভ মিছিল শক্তিশালী সিন্ডিকেটের লুটপাটের ময়দানে পরিণত হয়েছে বিআরটিসি, কোটি কোটি টাকা লোপাট

বুধবার দুপুরে ভারতে আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড় ‘ইয়াস’

অনলাইন ডেস্ক  পূর্ব-মধ্য বঙ্গোপসাগর এবং এর কাছাকাছি এলাকায় অবস্থানরত গভীর নিম্নচাপটি ঘনীভূত হয়ে একই এলাকায় ঘূর্ণিঝড় ‘ইয়াস’-এ পরিণত হয়েছে।

বুধবার দুপুর নাগাদ ভারতে আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড়টি। সেই সময় ঘণ্টায় ১৫৫-১৬৫ কিলোমিটার বেগে বইবে ঝড়। কখনও কখনও ঝড়ের বেগ ঘণ্টায় ১৮৫ কিলোমিটারে পৌঁছে যেতে পারে।

তবে ঘূর্ণিঝড় ‘ইয়াস’ থেকে বাংলাদেশ অনেকটা ঝুঁকিমুক্ত বলে জানিয়েছেন বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের পরিচালক শামসুদ্দিন আহমেদ।

ভারতীয় আবহাওয়া অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়, ইয়াসের কারণে ভারতীয় উপকূল অঞ্চলে মঙ্গলবার বৃষ্টিপাত শুরু হবে। আন্দামান ও নিকোবার দ্বীপপুঞ্জের রাজধানী পোর্ট ব্লেয়ার থেকে বর্তমানে এটি ৬০০ কিলোমিটার দূরে আছে।

আগামী ২৪ ঘণ্টায় প্রবল সাইক্লোনে পরিণত হয়ে এর গতিবেগ দাঁড়াবে ঘণ্টায় ১৫৫-১৬৫ কিলোমিটার, যা ঘণ্টায় ১৮৫ কিলোমিটার পর্যন্ত বাড়তে পারে। পরবর্তী ২৪ ঘণ্টায় এটি অতি প্রবল সাইক্লোনে পরিণত হবে।

পূর্বাভাস বলছে, বুধবার এটি উড়িষ্যা-পশ্চিমবঙ্গ উপকূল অতিক্রম করতে পারে। পশ্চিমবঙ্গের সাগর দ্বীপ ও উড়িষ্যার পরদ্বীপের মাঝে উপকূলীয় অঞ্চলে আঘাত হানবে ঝড়টি।

স্যাটেলাইট ও জিপিএস রিডিং অনুযায়ী, অতি প্রবল সাইক্লোনের আকার ধারণ করার পর বুধবার বেলা ১১টার দিকে উড়িষ্যার ভদ্রক জেলায় আঘাত করতে পারে ঝড়ের কেন্দ্রস্থল বা চোখ।

সকাল ৮টায় অতি প্রবল সাইক্লোন হিসেবে অবস্থান থাকবে উড়িষ্যার ভদ্রক জেলার পূর্বে বঙ্গোপসাগরে।

বেলা ১১টায় ভদ্রক জেলার ধামরা এলাকায় অতি প্রবল সাইক্লোন হিসেবে আঘাত করবে ইয়াস। ঝড়ের কেন্দ্রে বাতাসের গতিবেগ থাকবে ঘণ্টায় ৭৪ থেকে ৯২ কিলোমিটার।

দুপুর ২টায় উড়িষ্যার বাসুদেবপুর জেলায় থাকবে সাইক্লোনের চোখ। রাত ১১টায় উড়িষ্যার কপ্তিপদ এলাকা অতিক্রম করে ঝাড়খন্ডের দিকে এগোতে থাকবে।

রাত ১টায় সাইক্লোন থেকে লঘুচাপে পরিণত হয়ে সরে যাবে আরও উত্তর-পশ্চিমে।

ঝড়ের এখনকার গতিপথ বলছে, উপকূলে আঘাতের সময় বাংলাদেশ থেকে অনেকটা দূরে থাকবে ইয়াসের চোখ।