মঙ্গলবার, ২৮শে সেপ্টেম্বর, ২০২৬ ইং, রাত ৪:৪৭
শিরোনাম :
সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে ২৪ নং ওয়ার্ড বিএনপি নেতা এনায়েত হোসেনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল কৃতকার্য শিক্ষার্থীদের ফেল করানো শিক্ষকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে: শিক্ষামন্ত্রী হাসপাতালে সাংবাদিক বেলায়েত বাবলুর পাশে জাতীয় সাংবাদিক সংস্থা উন্নয়নে পরিবর্তনের প্রত্যয়,জাগুয়া ইউনিয়নবাসীর আস্থার প্রতীক কামরুজ্জামান সালেহ! সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার মূল পরিকল্পনাকারী গ্রেফতার জাসদ কার্যালয় থেকে আটক হওয়া ২৫৪ জনকে ছেড়ে দিয়েছে পুলিশ জীবন থেকে ১৭ বছর কেড়ে নেওয়া হয়েছে: পানিসম্পদমন্ত্রী কেদারপুরের ইউপি চেয়ারম্যান ও ফ্যাসিস্ট আ’লীগ নেতা নুর আলম বেপারী গ্রেপ্তার দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে ২৫ নং ওয়ার্ড বিএনপি নেতা সোহাগ হাওলাদারের নেতৃত্বে বিক্ষোভ মিছিল শক্তিশালী সিন্ডিকেটের লুটপাটের ময়দানে পরিণত হয়েছে বিআরটিসি, কোটি কোটি টাকা লোপাট

ইয়েমেনের বিরুদ্ধে যুদ্ধ করতে রাজি না হওয়ায় ৩ সেনার মৃত্যুদণ্ড কার্যকর করেছে সৌদি

অনলাইন ডেস্ক  ইয়েমেনের বিরুদ্ধে যুদ্ধ করতে রাজি না হওয়ায় রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ এনে সৌদি আরবের অন্তত তিন সেনাকে সম্প্রতি মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে।

সৌদি লিকস নামে গোপন তথ্যফাঁসকারী একটি ওয়েবসাইট এ খবর দিয়েছে। মোহাম্মদ বিন আহমেদ, শাহের বিন ঈসা ও হামৌদ বিন ইব্রাহীম নামে তিন সৌদি সেনার মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।

সৌদি লিকসের মতে, এসব সেনা ইয়েমেনের বিরুদ্ধে ক্লান্তিকর ও অর্থহীন যুদ্ধ করতে রাজি ছিলেন না। দীর্ঘ ছয় বছরের যুদ্ধে বহু সেনা হতাশ হয়ে পড়েছে এবং তাদের অনেকেই এখন মনোবল হারিয়েছে।

২০১৫ সালের মার্চ মাসে যখন সৌদি আরব দারিদ্র্যপীড়িত ইয়েমেনে সামরিক আগ্রাসন চালায়, তখন দেশটির সেনাপ্রধান বিপুল পরিমাণ আধুনিক অস্ত্রের জোরে সৌদি সরকারকে এ ধারণা দিয়েছিলেন যে, দারিদ্র্যপীড়িত ইয়েমেনের হুতি আনসারুল্লাহ যোদ্ধাদের সহজেই পরাজিত করা যাবে।

কিন্তু গত ছয় বছরে বিমান হামলা চালিয়ে ইয়েমেনে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালালেও স্থলযুদ্ধে হুতি যোদ্ধা ও ইয়েমেনি সেনাদের সামনে টিকতে পারছেন না সৌদি সেনারা। পাশাপাশি দিন দিন যুদ্ধপরিস্থিতি হুতিদের অনুকূলে চলে যাচ্ছে।

এ অবস্থায় সৌদি সেনাদের মধ্যে ক্লান্তি ও হতাশা ভর করেছে। ফলে সৌদি আরবকে এখন দুই প্রতিকূল পরিস্থিতি মোকাবিলা করতে হচ্ছে।