বুধবার, ৬ই মে, ২০২৬ ইং, সকাল ৭:২২
শিরোনাম :
ঈদুল আজহা সামনে রেখে শপিংমল রাত ১০টা পর্যন্ত খোলা রাখার দাবি জুলাই আন্দোলনের দুই বছর পরও গুলির আঘাতে ভুগছেন জিয়াউদ্দিন সিকদার, উন্নত চিকিৎসায় ঢাকায়! বরিশালে ফ্যাসিস্ট সিন্ডিকেটের হাতে জিম্মি সোনালী ব্যাংক দুমকিতে শ্রী-শ্রী জগন্নাথ মন্দিরের ১০১ সদস্যের প্রতিষ্ঠা কমিটি গঠন বরিশালে মুক্ত গণমাধ্যম দিবসে সাংবাদিক সংস্থার আলোচনা সভা অনুষ্ঠিত ধেয়ে আসছে ঘূর্ণিঝড়,কালবৈশাখী-দাবদাহের শঙ্কা বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের কমিটিতে স্থান পেলেন ১০ ছাত্রলীগ নেতাকর্মী মে দিবসে জেলা সাংবাদিক ইউনিয়নের আলোচনা সভা অনুষ্ঠিত ইরানের বিরুদ্ধে হাইপারসনিক মিসাইল ব্যবহারের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের পরিস্থিতি শান্ত করতে পাকিস্তানের কাছে ইরানের নতুন প্রস্তাব

সামরিক বাহিনীর হাতে আটক মালির রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক  মালির অন্তর্বর্তীকালীন সরকারের মন্ত্রিসভার রদবদল হয় সোমবার (২৪ মে)। ওইদিনই দেশটির প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী ও প্রতিরক্ষামন্ত্রীকে আটক করেছে সেনাবাহিনী। মাত্র ৯ মাসের মাথায় দ্বিতীয়বার দেশটিতে এমন ঘটনা ঘটল।

বার্তা সংস্থা রয়টার্সের বরাতে জানা যায়, মালির প্রেসিডেন্ট বাহ এনদাও, প্রধানমন্ত্রী মোকতার উয়ানে এবং প্রতিরক্ষামন্ত্রী সোলাইমান ডোকুরেকে আটক করে রাজধানী বামাকো কাছেই একটি সামরিক ঘাঁটিতে নেওয়া হয়েছে।

সামরিক অভ্যুত্থানের পর থেকে প্রেসিডেন্ট বাহ এনদাও এবং প্রধানমন্ত্রী মোকতার উয়ানে ১৮ মাস মেয়াদী অন্তর্বর্তী সরকারের পরিচালনা করছিলেন। একইসঙ্গে দেশে আবারও বেসামরিক শাসন ফিরিয়ে আনার চেষ্টা চালাচ্ছিলেন।

সোমবার ওই অন্তর্বর্তীকালীন সরকারের মন্ত্রিসভায় রদবদল করার ঘোষণা দেন প্রধানমন্ত্রী। এতে মন্ত্রিসভায় থেকে অন্তত দুজন সেনা কর্মকর্তা বাদ পড়েন।

এদিকে, সেনাবাহিনীর হাতে বন্দি দেশটির প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর দ্রুত মুক্তি চেয়েছে জাতিসংঘ।

মালির অন্তর্বর্তীকালীন সরকারের ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন সামরিক অভ্যুত্থানের নেতা আসামি গইতা। এছাড়া আটক হওয়া প্রধানমন্ত্রী বাহ এনদাও একজন সাবেক সামরিক কর্মকর্তা।

এ অবস্থায় পশ্চিম আফ্রিকার দেশটিতে অস্থিতিশীলতা বাড়িয়ে তুলতে পারে জানিয়েছেন বিশেষজ্ঞরা। বেশ কিছুদিন হলো মালিতে আল কায়দা এবং ইসলামিক স্টেটের সাথে সংযুক্ত হিংস্র ইসলামপন্থী দলগুলি মরুভূমির উত্তরের বিশাল অঞ্চল নিয়ন্ত্রণ করে আসছে।