শনিবার, ৩রা অক্টোবর, ২০২৬ ইং, সকাল ১০:০০
শিরোনাম :
চ্যানেল আই’র ২৮ বছরে বরিশাল জেলা সাংবাদিক ইউনিয়নের শুভেচ্ছা এক কনস্টেবলে অতিষ্ঠ শেবাচিম হাসপাতাল ঢাকায় আরও দুটি মেট্রোরেল হবে,সাড়ে ৫৮ হাজার কোটি টাকার প্রস্তাব অনুমোদন রূপাতলীতে শ্রমিকনেতা কাওছার হোসেনের নেতৃত্বে চাঁদামুক্ত পরিবেশে স্বস্তিতে আলফা-সিএনজি চালকরা! বরিশালে বিএনপি নেতাকে তুলে নিয়ে মারধর ও স্ট্যাম্পে জোরপূর্বক স্বাক্ষর নেওয়ার অভিযোগ বিএম কলেজে আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতার গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত বরিশালে ল্যাবএইডের উদ্যোগে বিশ্ব হার্ট দিবস পালিত সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে ২৪ নং ওয়ার্ড বিএনপি নেতা এনায়েত হোসেনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল কৃতকার্য শিক্ষার্থীদের ফেল করানো শিক্ষকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে: শিক্ষামন্ত্রী হাসপাতালে সাংবাদিক বেলায়েত বাবলুর পাশে জাতীয় সাংবাদিক সংস্থা

সারাদেশে লঞ্চ চলাচল শুরু

ডেস্ক রিপোর্ট  ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাব কেটে যাওয়ায় বৃহস্পতিবার থেকে দেশের অভ্যন্তরীণ রুটে দুই ইঞ্জিনের দূরপাল্লার লঞ্চ চলাচলের অনুমতি দিয়েছে সরকার। ঘূর্ণিঝড় ‘ইয়াস’ উপকূল থেকে ভারতের দিকে চলে যাওয়ায় এ অনুমতি দেওয়া হয়েছে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) জনসংযোগ কর্মকর্তা মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, দুই ইঞ্জিনবিশিষ্ট দূরপাল্লার লঞ্চ সতর্কতার সঙ্গে চলাচলের অনুমতি দেওয়া হয়েছে। তবে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এক ইঞ্জিনের লঞ্চ চলাচল বন্ধ থাকবে।’

দূরপাল্লায় সদরঘাট থেকে দেশের উপকূলীয় এলাকাগুলোর উদ্দেশে লঞ্চ বিকালে ছেড়ে যায়। আজ বিকাল থেকে সেই লঞ্চগুলো ছেড়ে যাবে বলেও জানিয়েছেন বিআইডব্লিউটিএর কর্মকর্তারা।

মঙ্গলবার বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘ইয়াস’ ভারতের উড়িষ্যা-পশ্চিমবঙ্গ উপকূলের দিকে ধেয়ে যাওয়ায় বাংলাদেশের উপকূলীয় এলাকাও ঝুঁকিপূর্ণ হিসেবে বিবেচনা করা হয়। বৈরী আবহাওয়া দেখা দেওয়ায় ওই দিন দুপুর থেকে অভ্যন্তরীণ রুটে সব ধরনের নৌযান চালাচল বন্ধ ঘোষণা করে বিআইডব্লিউটিএ।

এর মধ্যে বুধবার ভারতের উড়িষ্যা উপকূল অতিক্রম করে ‘ইয়াস’। বাংলাদেশে ইয়াসের তাণ্ডবে ছযজনের মৃত্যু হয়েছে।