সোমবার, ২৪শে আগস্ট, ২০২৬ ইং, সকাল ৮:২৫
শিরোনাম :
পরিচ্ছন্ন ও নান্দনিক বরিশাল সদর উপজেলা বিনির্মাণে ইউএনও ফরিদা সুলতানার নেতৃত্বে পরিচ্ছন্নতা কার্যক্রম জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম মন্ত্রিসভায় রদবদল, কে কোন মন্ত্রণালয় পেলেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে নেপালের রাষ্ট্রপতির অভিনন্দন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হলেন হুমায়ুন কবির বরিশালে বার্তা সম্পাদক ফোরামের নতুন সভাপতি বাবলু, সম্পাদক রুবেল ও সহ-সাংগঠনিক সম্পাদক বায়েজিদ ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের সভাপতির মায়ের অস্ত্রোপচার রোববার: সুস্থতা কামনায় সর্বস্তরের দোয়া প্রার্থনা বরিশাল সদর উপজেলা নির্বাহী অফিসার ফরিদা সুলতানার নেতৃত্বে শিক্ষা প্রতিষ্ঠানে পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে জামায়াত আমির ডা. শফিকুর রহমান এর অভিনন্দন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী

প্রতি ডোজ ৮৫০ টাকায় চীন থেকে ভ্যাকসিন কেনার প্রস্তাব অনুমোদন

ডেস্ক রিপোর্ট  চীনের সিনোফার্ম থেকে প্রতি ডোজ ৮৫০ টাকায় দেড় কোটি ডোজ ভ্যাকসিন কেনার প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। বৃহস্পতিবার সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ১৯তম সভায় এ সিদ্ধান্ত হয়।

সভা শেষে এক ব্রিফিংয়ে গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন অতিরিক্ত সচিব শাহিদা আকতার।

প্রতি ডোজ ভ্যাকসিন ১০ ডলারে কেনা হবে। যা ১ ডলারের বিপরীতে ৮৫.০৫ টাকা হিসাবে বাংলাদেশি টাকায় পড়বে ৮৫০ টাকা।

তিনি বলেন, ‘জুন, জুলাই ও আগস্টের প্রতি মাসে ৫০ লাখ ডোজ করে ভ্যাকসিন আসবে।’

সভায় স্বাস্থ্য সেবা বিভাগের অধীন সেন্ট্রাল মেডিকেল স্টোরস ডিপোর (সিএমএসডি) জন্য ৫৪ কোটি টাকায় নয়টি প্রতিষ্ঠান থেকে ছয় লাখ আরটি-পিসিআর টেস্ট কিট কেনার প্রস্তাব অনুমোদন দেওয়া হয়।

ভারতের সেরাম ইনস্টিটিউট থেকে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকা কোভিশিল্ড কিনে এতদিন টিকাদান চালিয়ে আসছিল বাংলাদেশ। সব খরচ মিলিয়ে ওই টিকার দাম পড়ে ৫ ডলার।