মঙ্গলবার, ৩০শে জুন, ২০২৬ ইং, সকাল ৭:২৪
শিরোনাম :
সমঝোতা চুক্তি ইরানের জনগণের জন্য একটি ‘বড় বিজয়’ বিধ্বস্ত অর্থনীতিকে পুনরুদ্ধারের রূপরেখা দিয়েছে প্রস্তাবিত বাজেট : আলতাফ হোসেন চৌধুরী লক্ষ্মীপুরে গণপিটুনিতে নিহত ঘাতকের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর তিন দেশের নাগরিকদের ভিসা স্থগিত করল সৌদি আরব দেশে ৮২ লাখ মানুষ মাদকাসক্ত: স্বরাষ্ট্রমন্ত্রী বৈশ্বিক প্রতিযোগিতায় টিকতে হলে শিক্ষার্থীদের দক্ষতা ও যোগ্যতা বাড়াতে হবে: শিক্ষা মন্ত্রী জামায়াতপন্থি আইন কর্মকর্তাদের পদত্যাগ ‘পলিটিক্যাল স্ট্যান্টবাজি’ বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা উত্তরে সেলিম, দক্ষিণে সাদিককে মেয়রপ্রার্থী করল জামায়াত আওয়ামী লীগ নেতা মামা খোকন আটক

পদ্মায় ধরা পড়ল আট কেজি ওজনের বিশাল আকৃতির কাতল

ডেস্ক রিপোর্ট  রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ার পদ্মা নদী থেকে আট কেজি ওজনের এক বিশাল আকৃতির একটি কাতল মাছ ধরা পড়েছে।

সোমবার ভোরে দৌলতদিয়া ৭নং ফেরিঘাটের অদূরে সাহাদাত মেম্বারপাড়া এলাকার কয়েকশ গজ দূর থেকে এক জেলে মাছটি ধরেন। কাতল মাছটি বিক্রি হয়েছে ৪ হাজার ৮০০ টাকায়।

জানা যায়, প্রতিদিনের মতো রোববার রাতে কয়েকজন সহযোগী নিয়ে পদ্মায় মাছ শিকার করতে যায় ওই জেলে। সোমবার ভোরের দিকে জাল জোরে একটা টান দিলে বোঝা যায় জালে বড় কোনো মাছ ধরা পড়েছে। পরে জাল তুলতেই বড় আকৃতির কাতল মাছটি চোখে পড়ে।

পরে সোমবার সকালের দিকে মাছটি দৌলতদিয়া ফেরিঘাটের সোহেল সেখের আড়তে তোলা হয়। মাছ ব্যবসায়ী সোহেল সেখ কাতল মাছটি ৬০০ টাকা কেজিতে কিনে নেন।

স্থানীয় মৎস্য ব্যবসায়ী সোহেল সেখ বলেন, ওই জেলের কাছ থেকে ৬০০ টাকা কেজিদরে চার হাজার ৮০০ টাকায় মাছটি কিনে নিই। এখন ৯০০ টাকা কেজিদরে ঢাকার এক ব্যবসায়ীর কাছে বিক্রি করব বলে জানান তিনি।