রবিবার, ২৮শে জুন, ২০২৬ ইং, বিকাল ৩:৩৩
শিরোনাম :
বিধ্বস্ত অর্থনীতিকে পুনরুদ্ধারের রূপরেখা দিয়েছে প্রস্তাবিত বাজেট : আলতাফ হোসেন চৌধুরী লক্ষ্মীপুরে গণপিটুনিতে নিহত ঘাতকের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর তিন দেশের নাগরিকদের ভিসা স্থগিত করল সৌদি আরব দেশে ৮২ লাখ মানুষ মাদকাসক্ত: স্বরাষ্ট্রমন্ত্রী বৈশ্বিক প্রতিযোগিতায় টিকতে হলে শিক্ষার্থীদের দক্ষতা ও যোগ্যতা বাড়াতে হবে: শিক্ষা মন্ত্রী জামায়াতপন্থি আইন কর্মকর্তাদের পদত্যাগ ‘পলিটিক্যাল স্ট্যান্টবাজি’ বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা উত্তরে সেলিম, দক্ষিণে সাদিককে মেয়রপ্রার্থী করল জামায়াত আওয়ামী লীগ নেতা মামা খোকন আটক ১ মাসের সাজা এড়াতে ছয় মাস পলাতক, অবশেষে গ্রেপ্তার

ইরানি পরমাণুবিজ্ঞানীদের হত্যা অব্যাহত থাকবে: মোসাদপ্রধান

অনলাইন ডেস্ক  ইসরাইলের গোয়েন্দা সংস্থা মোসাদের প্রধান হিসেবে দায়িত্ব নিয়েছেন ডেভিড বারনিয়া। ইয়োসি কোহেনের স্থলাভিষিক্ত হলেন তিনি।
মঙ্গলবার দায়িত্ব নেওয়ার পরই ইরানি পরমাণুবিজ্ঞানীদের হত্যা এবং দেশটির পারমাণবিক স্থাপনাগুলোতে হামলার তৎপরতা অব্যাহত রাখার ইঙ্গিত দিয়েছেন বারনিয়া। খবর জেরুজালেম পোস্টের।

মোসাদপ্রধান বলেন, ইরানের পরমাণু কর্মসূচি পদে পদে মোসাদের কড়া পদক্ষেপের মুখোমুখি হবে। আমরা পারমাণবিক বিভিন্ন উপাদানের সঙ্গে পরিচিত। ইরানে কারা এ কর্মসূচির সঙ্গে জড়িত এবং কারা তাদের পরিচালিত করছে আমরা পরিচিত তাদের সঙ্গেও।
মিথ্যা ও গোপনীয়তার আশ্রয়ে গণহত্যা চালানোর জন্য অস্ত্র তৈরির ক্ষেত্রে ইরান এখন অনেক অগ্রসর বলে অভিযোগ করেন মোসাদের নতুন প্রধান।

ইরান যতই অগ্রসর হোক না কেন, মোসাদও যে বসে থাকবে না তারই ইঙ্গিত দিলেন বারনিয়া। তিনি বলেন, ইরানের কার্যক্রম পর্যবেক্ষণ এবং নিয়ন্ত্রণে রাখতে গোয়েন্দা সংস্থা উন্নত প্রযুক্তি ব্যবহার করে পদক্ষেপ নেবে।

প্রসঙ্গত ২০২০ সালে ইরানের শীর্ষ পরমাণুবিজ্ঞানী মোহসেন ফখরিজাদেহকে ইরানের রাজধানী তেহরানের সড়কে বন্দুকধারীরা হত্যা করে। এ হত্যাকাণ্ডের পেছনে ইসরাইলের হাত রয়েছে এমনটিই মনে করেন ইরানের শীর্ষ কর্মকর্তা।