আজমীর হোসেন তালুকদার, ঝালকাঠি: জাতীয় শোক দিবস উপলক্ষে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি পালন করেছে ঝালকাঠি জেলা পুলিশ।
বৃহস্পতিবার দুপুর ১২ টায় ঝালকাঠি পুলিশ লাইনসে এ রক্তদান কর্মসূচির আয়োজন করা হয়। অসহায় দরিদ্র রোগীদের চিকিৎসায় সেবায় শোক দিবসে এ কর্মসূচির আয়োজন করে ঝালকাঠি জেলা পুলিশ।
কর্মসূচি চলাকালে পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. জাহাঙ্গীর আলম,জেলা পুলিশের উর্ধতন কর্মকর্তাসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে পুলিশ সদস্যরা স্বেচ্ছায় রক্তদান করেন।