শনিবার, ৮ই মে, ২০২৬ ইং, রাত ১:২৭
শিরোনাম :
প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাতের ডাক পেলেন বরিশাল মহানগর ছাত্রদল নেতা তানজিল কনটেন্ট ক্রিয়েটর পাভেল মুন্সির মনগড়া অভিযোগে তদন্ত কর্মকর্তাকে বিতর্কিত করার চেষ্টা, স্থানীয়দের ক্ষোভ! তারেক রহমানের সফরের অপেক্ষায় চীনের জনগণ ও সরকার প্রেমিককে পেতে মুসলিম হলেন হিন্দু তরুণী,বিয়ে হলেও মিথ্যা মামলায় প্রেমিক তামিম জেল হাজতে ঈদুল আজহা উপলক্ষে শনিবারের ছুটি বাতিল সরকারি চাকরিজীবীদের জেলেদের আগের তালিকা পুনর্বিন্যাস করতে হবে: প্রতিমন্ত্রী নুরুল হক নুর সময়ের আগেই ধান কাটতে বাধ্য হওয়ায় হাওড়ের কৃষকদের চোখে হতাশার ছাপ বরিশালে শিশু সন্তানসহ গৃহবধূ নিখোঁজ, সন্ধান চায় পরিবার প্রধান শিক্ষক এইচ এম জসীম উদ্দীনের দূরদর্শিতায় এগিয়ে যাচ্ছে এ.কে স্কুল ক্ষতিগ্রস্ত কৃষকদের দ্রুত সহায়তা প্রদানের নির্দেশ প্রধানমন্ত্রীর

এরদোগানের সঙ্গে বৈঠককে ‘সর্বোচ্চ গুরুত্ব’ দিচ্ছেন বাইডেন

অনলাইন ডেস্ক  বেলজিয়ামের ব্রাসেলসে ১৪ জুন অনুষ্ঠেয় ন্যাটোভুক্ত দেশগুলোর নেতাদের শীর্ষ সম্মেলনের সাইডলাইনে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোগানের সঙ্গে বৈঠককে ‘সর্বোচ্চ গুরুত্ব’ দিচ্ছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন।

বুধবার হোয়াইট হাউসের মুখপাত্র জেন সাকি এ তথ্য জানান। খবর ডেইলি সাবাহর।

জেন সাকি বলেন, বাইডেন ও এরদোগানের জন্য এ বৈঠক একটি বড় সুযোগ।

তিনি আরও বলেন, স্পষ্টতই একটি ন্যাটো সহযোগীর সঙ্গে গঠনমূলকভাবে কাজ চালিয়ে যাওয়া যুক্তরাষ্ট্র জরুরি বলে মনে করে। একই সঙ্গে এমন ক্ষেত্রও রয়েছে যেখানে দুই দেশের মধ্যে জোরালো মতপার্থক্য বিদ্যমান।

এর আগে রিসেপ তাইয়্যিপ এরদোগান যুক্তরাষ্ট্রের সঙ্গে নানা বিষয়ে মতবিরোধ নিয়ে বলেছিলেন— ‘যদি তুমি মিত্র হও, তা হলে আমাদের সঙ্গে দাঁড়াও, শত্রুদের সঙ্গে নয়। কিন্তু দুর্ভাগ্যজনক বিষয় হচ্ছে— তারা সন্ত্রাসীদের পক্ষ নিয়েছে।

‘শক্তিশালী তুরস্ক’ ছাড়া ন্যাটো শক্তিশালী থাকবে না বলে উল্লেখ করে তুর্কি প্রেসিডেন্ট বলেছিলেন— তুরস্ককে এভাবে যারা কোণঠাসা করার চেষ্টা করবে, তারা গুরুত্বপূর্ণ বন্ধুকে হারাবে।

জি-৭ সম্মেলনে অংশ নেওয়ার জন্য যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট যুক্তরাজ্যে পৌঁছেছেন। দায়িত্ব নেওয়ার পর এটিই তার প্রথম বিদেশ সফর।