সোমবার, ১৯শে অক্টোবর, ২০২৬ ইং, বিকাল ৩:৫৬
শিরোনাম :
অনিয়ম দুর্নীতিতে জর্জরিত বরিশাল শিক্ষা প্রকৌশলঃ দুদকে অভিযোগ বরিশাল ইইডি’র নির্বাহী প্রকৌশলীর বিরূদ্ধে নিজেই ঠিকাদারী করার অভিযোগ বিএম কলেজে আপত্তিকর অবস্থায় বহিরাগত তরুণ তরুণী আটক বিএম কলেজের ছাত্রীনিবাসে চোর আতঙ্ক, নিরাপত্তাহীনতায় শিক্ষার্থীরা নেত্রকোণায় গুলি করে সাংবাদিক হত্যা, সাংবাদিক সুরক্ষা পরিষদের নিন্দা দেশে কেউ সংখ্যাগুরু বা সংখ্যালঘু নয়, সব নাগরিকের পরিচয় বাংলাদেশি: সমাজকল্যাণমন্ত্রী আটক দুই পুলিশ সদস্যকে ১৫ ঘণ্টা পর ফেরত দিয়েছে বিএসএফ বরিশাল চরকাউয়ায় মসজিদ-মন্দিরের নানা অব্যবস্থাপনা, দ্রুত সমাধান জরুরী সিসা দূষণ প্রতিরোধে বিএম কলেজে সচেতনতামূলক কর্মসূচি নভেম্বরে জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে রূপপুর বিদ্যুৎকেন্দ্র

খুলনায় স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় কর কমিশনারের ছেলে কারাগারে

ডেক্সরিপোর্ট:স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে খুলনার কর কমিশনারের ছেলে শিঞ্জন রায় (২৫) কে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। শুক্রবার (১৬ আগস্ট) বিকালে আদালতে হাজির করা হলে বিচারক অভিযুক্তকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

রাত সাড়ে ১০ টার দিকে সোনাডাঙ্গা মডেল থানার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মমতাজুল হক এসব তথ্য নিশ্চিত করেছেন। এর আগে, গত বৃহস্পতিবার (১৫ আগস্ট) রাত সাড়ে ১২টার দিকে খুলনার মুজগুন্নী আবাসিক এলাকা থেকে শিঞ্জন রায় (২৫) নামের ওই যুবককে গ্রেফতার করা হয়।

ধর্ষণের শিকার ছাত্রীর অভিযোগ, বিয়ের কথা বলে আমাকে ধর্ষণ করেছে শিঞ্জন রায়। বর্তমানে আমি ছয় মাসের অন্তঃসত্ত্বা। বুধবার (১৪ আগস্ট) অন্য একটি মেয়েকে বিয়ে করে শিঞ্জন। এ খবর পেয়ে বৃহস্পতিবার রাতে আমি শিঞ্জনের মুজগুন্নী আবাসিক এলাকার বাড়িতে যাই। সেখানে শিঞ্জনের সঙ্গে কথা বলতে চাইলে সে আমাকে গুরুত্ব দেয়নি। এ নিয়ে তার সঙ্গে আমার বাকবিতণ্ডা হলে স্থানীয়রা এগিয়ে এসে শিঞ্জনকে ধরেন। পরে খবর পেয়ে পুলিশ এসে শিঞ্জনকে আটক করে সোনাডাঙ্গা থানায় নিয়ে যায়।

ওসি বলেন, মুজগুন্নী আবাসিক এলাকা থেকে শিঞ্জনকে ধরে পুলিশে দেয় স্থানীয়রা। এরপর তাকে থানায় আনা হয়। রাতে উভয় পক্ষকে জিজ্ঞাসাবাদ করা হয়।’ তিনি আরও জানান, রাতেই ভিকটিমকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের ওসিসিতে (ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার) ভর্তি করা হয়েছে। এর আগে ভিকটিম মামলা দায়ের করেন। আজ বিকালে শিঞ্জনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

সোনাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) কুমকুম নাজমুন নাহার জানান, শিঞ্জন রায়ের নামে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯ ধারায় মামলা রেকর্ড করা হয়েছে।