বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬ ইং, সকাল ৮:৪৪
শিরোনাম :
বরিশালে হাফেজ শিক্ষার্থীদের স্পোকেন ইংলিশ কোর্স সম্পন্ন, সনদ ও বই বিতরণ নলছিটিতে ডিজিটাল নিরাপত্তা ও গণমাধ্যম সচেতনতায় তরুণ-তরুণীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত তারুণ্যের নলছিটির ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে সাগরদী মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ দেলোয়ার হোসেনকে ফের হয়রানী, সুষ্ঠু তদন্ত দাবি! ২৮ অক্টোবর ইতিহাসের এক জঘন্যতম কালো অধ্যায়: অধ্যক্ষ আমিনুল ইসলাম খসরু সরকার বিচারবহির্ভূত হত্যাকাণ্ড হতে দেবে না: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী পাঁচ বছরে ১০ লাখ কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের: আইসিটি মন্ত্রী সামাজিক বৈষম্য দূরীকরণ ও ডিজিটাল সচেতনতায় নলছিটিতে সংলাপ অনুষ্ঠিত বরিশালে সুদ ও তাবিজ বিতর্কে মসজিদের ইমাম: পরিবর্তনের দাবি দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর :কনস্যুলেটের দুর্বলতা ছিল কিনা,জানতে চেয়েছে সংসদীয় কমিটি

ব্যাংক লেনদেনের সময় বাড়লো

ডেস্ক রিপোর্ট  করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে চলমান বিধিনিষেধ আরও একদফা বাড়ানোর পাশাপাশি ব্যাংক লেনদেনের সময়ও বাড়ানো হয়েছে। যেখানে নতুন করে লেনদেন আধাঘণ্টা বাড়িয়ে আদেশ দিলো কেন্দ্রীয় ব্যাংকের অফ সাইট সুপারভিশন বিভাগ। আদেশে উল্লেখ করা হয় ব্যাংক লেনদেন এখন থেকে সকাল ১০টা থেকে বিকাল সাড়ে তিনটা পর্যন্ত চলবে।

বুধবার (১৬ জুন) কেন্দ্রীয় ব্যাংকের অফ সাইট সুপারভিশন বিভাগ এ-সংক্রান্ত সার্কুলার জারি করে সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহীর কাছে পাঠিয়েছে। এর পাশাপাশি ১৩ এপ্রিল জারি করা সার্কুলারের সব বিষয় অপরিবর্তিত থাকবে। তবে ব্যাংক খোলা থাকবে বিকাল পাঁচটা পর্যন্ত। সাড়ে তিনটার পর দেড় ঘণ্টা চলবে ব্যাংকের আনুষঙ্গিক কাজ।

করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে গত ৫ এপ্রিল এক সপ্তাহের জন্য প্রথম লকডাউন দেয়া হয়। সে সময় ব্যাংকে লেনদেন চলে সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত।

১৪ এপ্রিল থেকে এক সপ্তাহ কঠোর লকডাউন দেয়ার ঘোষণা আসার পর প্রথমে জানানো হয়, ব্যাংক বন্ধ থাকবে। কিন্তু উল্টো পরে সময় বাড়িয়ে সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত লেনদেন চলতে থাকে।

লকডাউন চতুর্থ দফা বাড়িয়ে ১৬ মে পর্যন্ত করার প্রজ্ঞাপন আসার পর ৫ মে বাংলাদেশ ব্যাংক জানায় লেনদেন চলবে ১০টা থেকে ২টা পর্যন্ত। এরপর বিধিনিষেধ আবার বাড়লেও ১৭ থেকে ২৩ মে পর্যন্ত ব্যাংক চলে আগের মতোই।

২৪ থেকে ৩০ মে পর্যন্ত আরেক দফা লকডাউনে ব্যাংকে লেনদেন আধাঘণ্টা বাড়িয়ে ১০টা থেকে বেলা আড়াইটা পর্যন্ত করা হয়।

এরপর বিধিনিষেধ ৩১ মে থেকে ৬ জুন পর্যন্ত ব্যাংকে লেনদেন আবার আধাঘণ্টা বাড়িয়ে চলে ১০টা থেকে বেলা ৩টা পর্যন্ত। বর্তমান আদেশে যা চলবে সাড়ে ৩টা পর্যন্ত।