শনিবার, ২৬শে সেপ্টেম্বর, ২০২৬ ইং, সকাল ৮:১৪
শিরোনাম :
শিল্পকারখানাসহ আবাসিক খাতে গ্যাস সরবরাহ বেড়েছে:পরিচালক পেট্রোবাংলা কুয়েতের ক্রাউন প্রিন্সের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক জাতিসংঘে দূরদর্শী ভাষণের জন্য প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতির অভিনন্দন প্রয়াত যুবদল নেতা জিএম মনিরের পরিবারের পাশে জিয়াউদ্দিন সিকদার বাংলাদেশ ও রাশিয়ার মধ্যে সাংস্কৃতি বিষয়ক সমঝোতা স্মারক বঙ্গভবনের পুকুরে মাছের পোনা অবমুক্ত করলেন রাষ্ট্রপতি জনদুর্ভোগ লাঘবে নিজের বৈধ স্থাপনা সরিয়ে প্রশংসিত বরিশাল মহানগর স্বেচ্ছাসেবক দল নেতা বাপ্পি পরিবারহীন শিশুদের সুরক্ষা ও পুনর্বাসনে সরকার শিশু নিবাস পরিচালনা করছে: সমাজকল্যাণমন্ত্রী ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর কুশল বিনিময় জাতিসংঘে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কে অংশ নিলেন প্রধানমন্ত্রী

বরিশালে বিষপানে স্কুল ছাত্রীর মৃত্যু

শামীম আহমেদ  পারিবারিক কলহের কারনে বরিশালের আগৈলঝাড়া উপজেলার রাজিহার ইউনিয়নের বড় বাশাইল গ্রামের এক এসএসসি পরীক্ষার্থী বিষপান করে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে।

জানা গেছে, শুক্রবার বিকেলে ওই গ্রামের ব্রজেশ্বর ঘটকের কন্যা ও বাশাইল মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী নুপুর ঘটক (১৬) পারিবারিক কলহের কারনে নিজেদের ঘরে থাকা কীটনাশক পান করে। ব্রজেশ্বর ঘটক জানান, তুচ্ছ ঘটনা নিয়ে ঝগড়া হলে তার মেয়ে নুপুর ঘরে থাকা কীটনাশক পান করে অসুস্থ্য হয়ে পরে।

মুমূর্ষ অবস্থায় তাকে প্রথমে উপজেলা হাসপাতালে ও পরে বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকালে নুপুর ঘটক মারা যায়। পুলিশ নুপুর ঘটকের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করেছে।