মঙ্গলবার, ২৯শে জুন, ২০২৬ ইং, রাত ৪:০১
শিরোনাম :
সমঝোতা চুক্তি ইরানের জনগণের জন্য একটি ‘বড় বিজয়’ বিধ্বস্ত অর্থনীতিকে পুনরুদ্ধারের রূপরেখা দিয়েছে প্রস্তাবিত বাজেট : আলতাফ হোসেন চৌধুরী লক্ষ্মীপুরে গণপিটুনিতে নিহত ঘাতকের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর তিন দেশের নাগরিকদের ভিসা স্থগিত করল সৌদি আরব দেশে ৮২ লাখ মানুষ মাদকাসক্ত: স্বরাষ্ট্রমন্ত্রী বৈশ্বিক প্রতিযোগিতায় টিকতে হলে শিক্ষার্থীদের দক্ষতা ও যোগ্যতা বাড়াতে হবে: শিক্ষা মন্ত্রী জামায়াতপন্থি আইন কর্মকর্তাদের পদত্যাগ ‘পলিটিক্যাল স্ট্যান্টবাজি’ বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা উত্তরে সেলিম, দক্ষিণে সাদিককে মেয়রপ্রার্থী করল জামায়াত আওয়ামী লীগ নেতা মামা খোকন আটক

কৃষ্ণসাগরে ফের অনুসন্ধান জাহাজ ‘পাঠাচ্ছে’ তুরস্ক

অনলাইন ডেস্ক  তুরস্ক চলতি বছর অথবা ২০২২ সালের শুরুর দিকে কৃষ্ণসাগরে তেল-গ্যাস অনুসন্ধানে জাহাজ পাঠাতে যাচ্ছে।

সোমবার দেশটির জ্বালানি ও প্রাকৃতিক সম্পদমন্ত্রী ফাতিহ ডোনমেজ এ তথ্য জানান। খবর ডেইলি সাবাহর।

তুরস্কের জ্বালানি ও প্রাকৃতিক সম্পদমন্ত্রী বলেন, তুরস্ক চলতি বছর অথবা ২০২২ সালের শুরুর দিকে কৃষ্ণসাগরে ফের তেল-গ্যাস অনুসন্ধানে জাহাজ পাঠানোর পরিকল্পনা করছে।

এর আগে তুরস্ক সাকারিয়া গ্যাসক্ষেত্রে ৫৪০ বিলিয়ন কিউবিক মিটার প্রাকৃতিক গ্যাস আবিষ্কার করে।

ডোনমেজ বলেন, সম্প্রতি আমাসরা-১ কূপে ১৩৫ বিলিয়ন কিউবিক মিটার প্রাকৃতিক গ্যাস আবিষ্কার করা হয়। এর আগে তুনা-১ কূপে ৪০৫ বিলিয়ন কিউবিক মিটার গ্যাসের সন্ধান মিলেছিল। ফলে রিজার্ভ গিয়ে দাঁড়ায় ৫৪০ বিলিয়ন কিউবিক মিটারে।

তুরস্কের জ্বালানি ও প্রাকৃতিক সম্পদমন্ত্রী বলেন, এটা প্রচুর সম্ভাবনাময় একটি অঞ্চল। আশা করছি ওই অঞ্চল থেকে আরও সুখবর মিলবে।