মঙ্গলবার, ২৯শে জুন, ২০২৬ ইং, রাত ১২:২২
শিরোনাম :
সমঝোতা চুক্তি ইরানের জনগণের জন্য একটি ‘বড় বিজয়’ বিধ্বস্ত অর্থনীতিকে পুনরুদ্ধারের রূপরেখা দিয়েছে প্রস্তাবিত বাজেট : আলতাফ হোসেন চৌধুরী লক্ষ্মীপুরে গণপিটুনিতে নিহত ঘাতকের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর তিন দেশের নাগরিকদের ভিসা স্থগিত করল সৌদি আরব দেশে ৮২ লাখ মানুষ মাদকাসক্ত: স্বরাষ্ট্রমন্ত্রী বৈশ্বিক প্রতিযোগিতায় টিকতে হলে শিক্ষার্থীদের দক্ষতা ও যোগ্যতা বাড়াতে হবে: শিক্ষা মন্ত্রী জামায়াতপন্থি আইন কর্মকর্তাদের পদত্যাগ ‘পলিটিক্যাল স্ট্যান্টবাজি’ বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা উত্তরে সেলিম, দক্ষিণে সাদিককে মেয়রপ্রার্থী করল জামায়াত আওয়ামী লীগ নেতা মামা খোকন আটক

দেশে করোনায় মৃত্যু আবারও বাড়ল, শনাক্ত ৭ হাজারের বেশি

ডেস্ক রিপোর্ট  দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ১১২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় দেশে মোট ১৪ হাজার ৩৮৮ জনের মৃত্যু হলো।

মঙ্গলবার (২৯ জুন) স্বাস্থ্য অধিদফতরের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশে নতুন করে আরও ৭ হাজার ৬৬৬ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। হিসেব অনুযায়ী এ পর্যন্ত দেশে মোট করোনা শনাক্ত হয়েছে ৯ লাখ ৪ হাজার ৪৩৬ জনের। এর মাধ্যমে দেশে করোনায় আক্রান্তের সংখ্যা ৯ লাখ ছাড়াল।

গতকাল (২৮ জুন) দেশে একদিনে সর্বোচ্চ ৮ হাজার ৩৬৪ জনের ১১৯ জনের শনাক্তের রেকর্ড হয়েছিল। এটিই এখন পর্যন্ত দেশে সর্বোচ্চ শনাক্তের রেকর্ড।

এর আগে ২৭ জুন দেশে একদিনে সর্বোচ্চ ১১৯ জনের মৃত্যুর রেকর্ড হয়েছিল। এটিই এখন পর্যন্ত দেশে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড।