রবিবার, ৮ই নভেম্বর, ২০২৬ ইং, সকাল ৮:৫৮
শিরোনাম :
বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর!

বয়সে ছাড় পাচ্ছেন সরকারি চাকরিপ্রার্থীরা

ডেস্ক রিপোর্ট  করোনা মহামারির সংক্রমণ ও মৃত্যুর হার কমিয়ে আনার জন্য সরকার কয়েক দফা লকডাউন ঘোষণা করেছে। যার কারণে নির্দিষ্ট সময়ের মধ্যে সরকারি চাকরির পরীক্ষাও নেওয়া সুযোগ হয়নি। এতে অনেক চাকরিপ্রার্থী পরীক্ষা অংশগ্রহণের আগেই বয়সের সময়সীমা পেরিয়ে গেছে। এমন পরিস্থিতিতে চাকরিপ্রার্থীর বয়সের ক্ষেত্রে কিছুটা ছাড় দেওয়ার চিন্তা করছে সরকার।

চাকরিপ্রার্থীদের বয়সে ছাড়ের বিষয়ে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন গণমাধ্যমকে বলেছেন, যে সময় থেকে চাকরির বিজ্ঞপ্তিগুলো হওয়ার কথা কিংবা পরীক্ষা নেওয়ার কথা সেই সময় থেকে কয়েক মাস বয়সে ছাড় পাবেন চাকরিপ্রার্থীরা।

করোনাভাইরাসের প্রথম দফায় সাধারণ ছুটির কারণে ক্ষতিগ্রস্ত চাকরি প্রার্থীদের বয়সের ক্ষেত্রে ছাড় দেয় সরকার। তখন গত ২৫ মার্চ যাদের বয়স ৩০ বছর পূর্ণ হয়েছিল তাদের পরবর্তী ৫ মাস, অর্থাৎ আগস্ট পর্যন্ত সরকারি চাকরিতে আবেদনের সুযোগ দেয়া হয়। কিন্তু গত এপ্রিল থেকে ফের লকডাউন চলছে। যা আগামী ৭ জুলাই পর্যন্ত বাড়ানো হয়েছে। এজন্য ফের কয়েক মাস সরকারি চাকরিপ্রার্থীরা বয়সের ক্ষেত্রে ছাড় পাবেন।