রবিবার, ৮ই নভেম্বর, ২০২৬ ইং, সকাল ৮:৫৫
শিরোনাম :
বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর!

কুষ্টিয়ায় মিরপুর থানার পুলিশ ব্যারিকেড উদ্বোধন করলেন এসপি খাইরুল আলম

ডেস্ক রিপোর্ট  কুষ্টিয়া জেলার মিরপুর থানার পুলিশ ব্যারিকেড উদ্ধোধন করেছেন জেলা পু্লিশ সুপার(এসপি)মোঃ খাইরুল আলম।

বুধবার (৩০ জুন) দুপুর ১২ টায় মিরপুর থানার ঈগল চত্বরে পুলিশের রোড ব্যারিকেড উদ্বোধন করেন এসপি মোঃ খাইরুল আলম।

সৈয়দা রাশিদা বেগম, এমপি,কুষ্টিয়া ৩৩৫ (সংরক্ষিত আসন) এর পক্ষ থেকে মিরপুর থানার আইন শৃংখলা রক্ষা ও করোনা কালে লকডাউন সহ অন্যান্য সরকারী নির্দেশনা পরিপূর্ণভাবে পালনের জন্য মিরপুর থানাকে উন্নতমানের এই পুলিশ ব্যারিকেড প্রদান করেন।

রোড ব্যারিকেড হস্তান্তর অনুষ্টানে পুলিশ সুপার মোঃ খাইরুল আলম বলেন কুষ্টিয়া ৩৩৫ আসনের সংরক্ষিত এমপি মহোদয়কে জেলা পুলিশ কুষ্টিয়ার পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে বলেন লকডাউন সঠিক ভাবে বাস্তবায়নের জন্য এ ব্যারিকেড মিরপুর থানা পুলিশের অনেক কাজে আসবে। এ ছাড়াও তিনি বৈশ্বিক মহামারি করোনাকালীন সবাইকে সরকার কর্তৃক আরোপিত বিধি নিষেধ প্রতিপালন পূর্বক পুলিশকে সাহায্য করার আহবান জানান। চলমান লকডাউন ব্যক্তি সার্থে নয়, জনগনের কল্যাণের জন্য। সারাদেশে মহামারি করোনা ভাইরাসের সংক্রমন দিন দিন বৃদ্ধি পাচ্ছে।মহামারি করোনা ভাইরাসের সংক্রমন প্রতিরোধে স্বাস্থ্যবিধি মেনে মাস্ক পরার বিকল্প নেই।সবাই সচেতন হয়ে স্বাস্থ্যবিধি মেনে মাস্ক পরুন। অকারনে বাইরে ঘোরাফেরা না করে সবাই নিজ নিজ ঘরে অবস্থান করে মহামারি করোনা ভাইরাসের বিরুদ্ধে প্রতিরোধ যুদ্ধ চালিয়ে যান।

এ সময় আরো উপস্থিত ছিলেন কামারুল আরেফিন, চেয়ারম্যান উপজেলা পরিষদ, মিরপুর, লিংকন বিশ্বাস, উপজেলা নির্বাহী অফিসার, মিরপুর, সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ আজমল হোসেন, মিরপুর থানার অফিসার ইন চার্জ গোলাম মোস্তফা প্রমুখ।