শুক্রবার, ৮ই মে, ২০২৬ ইং, সকাল ৬:০১
শিরোনাম :
ঈদুল আজহা উপলক্ষে শনিবারের ছুটি বাতিল সরকারি চাকরিজীবীদের জেলেদের আগের তালিকা পুনর্বিন্যাস করতে হবে: প্রতিমন্ত্রী নুরুল হক নুর সময়ের আগেই ধান কাটতে বাধ্য হওয়ায় হাওড়ের কৃষকদের চোখে হতাশার ছাপ বরিশালে শিশু সন্তানসহ গৃহবধূ নিখোঁজ, সন্ধান চায় পরিবার প্রধান শিক্ষক এইচ এম জসীম উদ্দীনের দূরদর্শিতায় এগিয়ে যাচ্ছে এ.কে স্কুল ক্ষতিগ্রস্ত কৃষকদের দ্রুত সহায়তা প্রদানের নির্দেশ প্রধানমন্ত্রীর দেশের ২০ শতাংশ মানুষ ভুগছে থাইরয়েড রোগে ঈদুল আজহা সামনে রেখে শপিংমল রাত ১০টা পর্যন্ত খোলা রাখার দাবি জুলাই আন্দোলনের দুই বছর পরও গুলির আঘাতে ভুগছেন জিয়াউদ্দিন সিকদার, উন্নত চিকিৎসায় ঢাকায়! বরিশালে ফ্যাসিস্ট সিন্ডিকেটের হাতে জিম্মি সোনালী ব্যাংক

ঢাকা-চট্টগ্রাম-সিলেট মহাসড়কে সেনাবাহিনী-বিজিবির টহল

ডেস্ক রিপোর্ট  করোনা সংক্রমণ প্রতিরোধে বৃহস্পতিবার ভোর ৬টা থেকে সারা দেশে সরকার ঘোষিত সাত দিনের কঠোর লকডাউন শুরু হয়েছে। সরকারি বিধিনিষেধ এবং মানুষের স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে ঢাকা চট্টগ্রাম-সিলেট মহাসড়কের ঢাকার প্রবেশপথ সাইনবোর্ড মোড়ে মাঠে নেমেছে পুলিশের পাশাপাশি সেনাবাহিনী, বিজিবি, র‌্যাব, আনসার এবং পুলিশ সদস্যরা।

বৃহস্পতিবার দুপুর ১২ টার দিকে ঢাকা চট্টগ্রাম-সিলেট মহাসড়কের ঢাকার প্রবেশপথ সাইনবোর্ড মোড়ে দাঁড়িয়ে সেনাবাহিনীর সদস্যরা বিভিন্ন যানবাহনের চালকদের স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে নানা তৎপরতা চালান। এ সময় স্বাস্থ্যবিধি না মানায় ২ জনকে আর্থিক জরিমানা করেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের নির্বাহী হাকিম মাহমুদা জাহান।

তিনি জানান, চলমান লকডাউনে স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে নারায়ণগঞ্জে ৩ পেট্রল সেনাবাহিনী টহল দিচ্ছে।

এদিকে মহাসড়কের সাইনবোর্ড মোড়ে সকাল থেকে নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের নির্বাহী হাকিম রেজা মাসুম প্রধান ও আব্দুল জব্বার অবস্থান নিয়ে স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে নানা তৎপরতা চালান পুলিশ, আনসার ও বিজিবির সদস্যদের নিয়ে।

এ সময় নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের নির্বাহী হাকিম রেজা মাসুম প্রধান বলেন, খুব বেশি প্রয়োজন ছাড়া আমরা কাউকে নারায়ণগঞ্জে ঢুকতে দিচ্ছি না। আমরা প্রতিটা যানবাহনে (পণ্যবাহী যানবাহন ছাড়া) কোথায় যাচ্ছে, কেন যাচ্ছে? জানতে চাচ্ছি। খুব বেশি প্রয়োজনীয়তা না থাকলে নারায়ণগঞ্জে কোনো যানবাহনকে ঢুকতে দিচ্ছি না। আমরা যেন জীবাণু বোমা হয়ে ঘরে না ঢুকি- সেই আহ্বান জানান তিনি।