শনিবার, ২৭শে জুন, ২০২৬ ইং, সকাল ৭:১০
শিরোনাম :
দেশে ৮২ লাখ মানুষ মাদকাসক্ত: স্বরাষ্ট্রমন্ত্রী বৈশ্বিক প্রতিযোগিতায় টিকতে হলে শিক্ষার্থীদের দক্ষতা ও যোগ্যতা বাড়াতে হবে: শিক্ষা মন্ত্রী জামায়াতপন্থি আইন কর্মকর্তাদের পদত্যাগ ‘পলিটিক্যাল স্ট্যান্টবাজি’ বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা উত্তরে সেলিম, দক্ষিণে সাদিককে মেয়রপ্রার্থী করল জামায়াত আওয়ামী লীগ নেতা মামা খোকন আটক ১ মাসের সাজা এড়াতে ছয় মাস পলাতক, অবশেষে গ্রেপ্তার পুলিশ আসার খবরে ভবনের ছাদ থেকে লাফ, ওয়ার্ড আ’লীগ নেতার মৃত্যু জাতীয় সাংবাদিক সংস্থার বরিশাল জেলা সভাপতি: মামুন-অর-রশিদ, সম্পাদক: আরিফুর রহমান প্রধানমন্ত্রী তারেক রহমান নারী উন্নয়ন ও ক্ষমতায়নের বিষয়ে অত্যন্ত আন্তরিক : রহমাতুল্লাহ

গাজায় ফের ইসরায়েলের বিমান হামলা

অনলাইন ডেস্ক  পশ্চিম তীরে অবরুদ্ধ গাজা উপত্যকায় যুদ্ধবিরতি লঙ্ঘন করে ফের বিমান হামলা চালিয়েছে দখলদার ইসরায়েল। আজ শুক্রবার (২ জুলাই) ভোরে এ হামলা চালানো হয়। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে দ্য গার্ডিয়ান।

প্রতিবেদনে বলা হয়, গাজায় হামাসের অবস্থান লক্ষ্য করে শুক্রবার ভোরের দিকে ইসরায়েল এই বিমান হামলা চালিয়েছে।

ইসরাইল ডিফেন্স ফোর্স (আইডিএফ) এক বার্তায় জানায়, গাজা থেকে বিস্ফোরকভর্তি বেলুন পাঠানোর জবাবে হামাসের অস্ত্রাগারে হামলা চালানো হয়েছে। সেখানে অস্ত্র সম্পর্কিত গবেষণা ও উন্নয়নের কাজ চলছিলো।

এ হামলার বিষয়ে হামাস এখনও কোনো মন্তব্য করেনি বলে জানিয়েছে দ্য গার্ডিয়ান।

এর আগে ১০ মে গাজা উপত্যকায় বিমান হামলা শুরু করে ইসরায়েল। এরপর থেকে ২১ মে পর্যন্ত ইসরায়েলি বিমান হামলায় গাজায় ২৮৯ ফিলিস্তিনি নিহত হন। অপরদিকে হামাসের ছোড়া রকেটে নিহত হন ইসরায়েলের ১৩ জন। পরে মিসরের মধ্যস্থতায় ২১ মে যুদ্ধবিরতি কার্যকর হলে শান্ত হয় পরিস্থিতি। কিন্তু এ যুদ্ধবিরতিকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে গাজায় বিমান হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল বলে অভিযোগ হামাসের।