বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ ইং, সকাল ৮:১২
শিরোনাম :
জামায়াতপন্থি আইন কর্মকর্তাদের পদত্যাগ ‘পলিটিক্যাল স্ট্যান্টবাজি’ বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা উত্তরে সেলিম, দক্ষিণে সাদিককে মেয়রপ্রার্থী করল জামায়াত আওয়ামী লীগ নেতা মামা খোকন আটক ১ মাসের সাজা এড়াতে ছয় মাস পলাতক, অবশেষে গ্রেপ্তার পুলিশ আসার খবরে ভবনের ছাদ থেকে লাফ, ওয়ার্ড আ’লীগ নেতার মৃত্যু জাতীয় সাংবাদিক সংস্থার বরিশাল জেলা সভাপতি: মামুন-অর-রশিদ, সম্পাদক: আরিফুর রহমান প্রধানমন্ত্রী তারেক রহমান নারী উন্নয়ন ও ক্ষমতায়নের বিষয়ে অত্যন্ত আন্তরিক : রহমাতুল্লাহ অর্থনৈতিক সংস্কারের দাবিতে বিক্ষোভে উত্তাল আজাদ কাশ্মির, নিহত ২৪ ষষ্ঠ শ্রেণি থেকেই কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করা হচ্ছে: শিক্ষামন্ত্রী

যুক্তরাষ্ট্র থেকে মডার্নার সাড়ে ১২ লাখ ডোজ টিকা দেশে পৌঁছেছে

ডেস্করিপোর্ট  যুক্তরাষ্ট্রের তৈরি মডার্নার ১২ লাখ করোনার টিকা দেশে এসে পৌঁছেছে। শুক্রবার রাত ১১টা ২২ মিনিটে বিশেষ বিমানে এসব টিকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়।

এর আগে দুবাইয়ের স্থানীয় সময় বিকেল ৫টা ৭ মিনিটে ভ্যাকসিন ও যাত্রীবাহী ফ্লাইটটি বাংলাদেশের উদ্দেশ্যে রওনা হয়।

গত ২২ জুন হোয়াইট হাউস বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার আট দেশের পাশাপাশি এশিয়ার ১৮টি দেশকে টিকার বৈশ্বিক উদ্যোগ কোভ্যাক্সের মাধ্যমে ১ কোটি ৬০ লাখ টিকা দেওয়ার কথা ঘোষণা করেছে। কোভ্যাক্সের মাধ্যমে বরাদ্দ হওয়া টিকা থেকে বাংলাদেশের জন্য মডার্নার তৈরি ২৫ লাখ টিকা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র। এর মধ্যে ১২ লাখ টিকা দেশে পৌঁছাল।

এদিকে চীনের সিনোফার্মের টিকার ২০ লাখ ডোজের প্রথম চালানটি আজ রাতেই ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে। ঢাকায় চীনের উপরাষ্ট্রদূত হুয়ালং ইয়ান গণমাধ্যমকে জানান, সিনোফার্মের তৈরি ২০ লাখ টিকা নিয়ে বাংলাদেশ বিমানের দুটি কার্গো ফ্লাইট বেইজিংয়ের স্থানীয় সময় রাত ৮টা ৪৫ মিনিটে ঢাকার উদ্দেশে যাত্রা করেছে।