বুধবার, ৬ই মে, ২০২৬ ইং, দুপুর ১:৫৬
শিরোনাম :
ঈদুল আজহা সামনে রেখে শপিংমল রাত ১০টা পর্যন্ত খোলা রাখার দাবি জুলাই আন্দোলনের দুই বছর পরও গুলির আঘাতে ভুগছেন জিয়াউদ্দিন সিকদার, উন্নত চিকিৎসায় ঢাকায়! বরিশালে ফ্যাসিস্ট সিন্ডিকেটের হাতে জিম্মি সোনালী ব্যাংক দুমকিতে শ্রী-শ্রী জগন্নাথ মন্দিরের ১০১ সদস্যের প্রতিষ্ঠা কমিটি গঠন বরিশালে মুক্ত গণমাধ্যম দিবসে সাংবাদিক সংস্থার আলোচনা সভা অনুষ্ঠিত ধেয়ে আসছে ঘূর্ণিঝড়,কালবৈশাখী-দাবদাহের শঙ্কা বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের কমিটিতে স্থান পেলেন ১০ ছাত্রলীগ নেতাকর্মী মে দিবসে জেলা সাংবাদিক ইউনিয়নের আলোচনা সভা অনুষ্ঠিত ইরানের বিরুদ্ধে হাইপারসনিক মিসাইল ব্যবহারের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের পরিস্থিতি শান্ত করতে পাকিস্তানের কাছে ইরানের নতুন প্রস্তাব

যুক্তরাষ্ট্র থেকে দেশে পৌঁছালো মডার্নার আরও সাড়ে ১২ লাখ টিকা

ডেস্করিপোর্ট  ঢাকায় পৌঁছালো যুক্তরাষ্ট্রের কাছ থেকে পাওয়া মডার্নার তৈরি আরও সাড়ে ১২ লাখ টিকা। আজ শনিবার (৩ জুলাই) সকাল পৌনে ৯টায় একটি বিশেষ বিমানে টিকার চালানটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। গতকাল রাত ও আজ সকাল মিলিয়ে এখন পর্যন্ত মডার্নার মোট ২৫ লাখ টিকা দেশে এলো।

এর আগে, শুক্রবার (২ জুলাই) রাত ১১টা ২২ মিনিটে মডার্নার ১৩ লাখ করোনার টিকা দেশে এসে পৌঁছায়। দুবাইয়ের স্থানীয় সময় বিকেল ৫টা ৭ মিনিটে ভ্যাকসিন ও যাত্রীবাহী ফ্লাইটটি বাংলাদেশের উদ্দেশ্যে রওনা হয়।

একইদিন চীনের সিনোফার্ম থেকে কেনা ১১ লাখ ডোজ করোনা টিকা ঢাকায় এসে পৌঁছায়। এদিন রাত ১২টা ৩৪ মিনিটে সিনোফার্মের টিকা বহনকারী ফ্লাইটটি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। শনিবার সকালে আরেকটি ফ্লাইটে আরও দশ লাখ ডোজ টিকা আসবে।

গত ২২ জুন হোয়াইট হাউস বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার আট দেশের পাশাপাশি এশিয়ার ১৮টি দেশকে টিকার বৈশ্বিক উদ্যোগ কোভ্যাক্সের মাধ্যমে ১ কোটি ৬০ লাখ টিকা দেওয়ার কথা ঘোষণা করেছে। কোভ্যাক্সের মাধ্যমে বরাদ্দ হওয়া টিকা থেকে বাংলাদেশের জন্য মডার্নার তৈরি ২৫ লাখ টিকা পাঠালো যুক্তরাষ্ট্র।