বুধবার, ৬ই মে, ২০২৬ ইং, সকাল ১০:৫৩
শিরোনাম :
ঈদুল আজহা সামনে রেখে শপিংমল রাত ১০টা পর্যন্ত খোলা রাখার দাবি জুলাই আন্দোলনের দুই বছর পরও গুলির আঘাতে ভুগছেন জিয়াউদ্দিন সিকদার, উন্নত চিকিৎসায় ঢাকায়! বরিশালে ফ্যাসিস্ট সিন্ডিকেটের হাতে জিম্মি সোনালী ব্যাংক দুমকিতে শ্রী-শ্রী জগন্নাথ মন্দিরের ১০১ সদস্যের প্রতিষ্ঠা কমিটি গঠন বরিশালে মুক্ত গণমাধ্যম দিবসে সাংবাদিক সংস্থার আলোচনা সভা অনুষ্ঠিত ধেয়ে আসছে ঘূর্ণিঝড়,কালবৈশাখী-দাবদাহের শঙ্কা বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের কমিটিতে স্থান পেলেন ১০ ছাত্রলীগ নেতাকর্মী মে দিবসে জেলা সাংবাদিক ইউনিয়নের আলোচনা সভা অনুষ্ঠিত ইরানের বিরুদ্ধে হাইপারসনিক মিসাইল ব্যবহারের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের পরিস্থিতি শান্ত করতে পাকিস্তানের কাছে ইরানের নতুন প্রস্তাব

নদীতে নেমে সেলফি,প্রবল স্রোতে ভেসে গেলেন ৩ যুবক

অনলাইন ডেস্ক  ভরা বর্ষায় নদীতে নেমে মোবাইলে সেলফি তুলতে গিয়ে ভারতের পশ্চিমবঙ্গে ৩ যুবক প্রবল স্রোতে ভেসে গেছেন। এর মধ্যে দুই যুবকের মৃত্যু হয়েছে।

শুক্রবার মালদার পুখুরিয়া থানার মাগুরায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

মৃতরা হলেন- বিবেক রোশন (২২) ও আসিফ হোসেন (২২)।

এছাড়া আনোয়ার শেখ নামের এক যুবককে জীবিত উদ্ধার করা হয়েছে। হাসপাতালে চিকিৎসা চলছে তার।

হিন্দুস্তান টাইমস জানিয়েছে, ভরা বর্ষায় মহানন্দা নদীর স্লুইস গেটটি খুলে দিয়েছে সেচ দপ্তর। সেখানে নেমে গত কয়েকদিন ধরে দাপাদাপি করছে স্থানীয় কিছু যুবক।

শুক্রবার কুতুবগঞ্জের বাসিন্দা তিন যুবক জলকেলি করতে যান। প্রবল স্রোতে দাঁড়িয়ে সেলফি তোলার চেষ্টা করেন তারা। এরপর একসঙ্গে ভেসে যান তিনজনই।

এ সময় স্থানীয়দের চেষ্টায় দুজনের নিথর দেহ উদ্ধার হয়। আর একজনকে জীবিত অবস্থায় উদ্ধার করে সামসি হাসপাতালে ভর্তি করা হয়।

এ ঘটনায় প্রশাসনিক গাফিলতির অভিযোগ করেছেন স্থানীয়রা। তাদের অভিযোগ, স্লুইস গেট খোলার পর থেকেই যুবকরা সেখানে নানা রকম বিপজ্জনক কাজকর্ম করছেন। অথচ পুলিশ বাধা দিচ্ছে না।