রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬ ইং, দুপুর ১:০৮
শিরোনাম :
বরিশাল ইইডি’র নির্বাহী প্রকৌশলীর বিরূদ্ধে নিজেই ঠিকাদারী করার অভিযোগ বিএম কলেজে আপত্তিকর অবস্থায় বহিরাগত তরুণ তরুণী আটক বিএম কলেজের ছাত্রীনিবাসে চোর আতঙ্ক, নিরাপত্তাহীনতায় শিক্ষার্থীরা নেত্রকোণায় গুলি করে সাংবাদিক হত্যা, সাংবাদিক সুরক্ষা পরিষদের নিন্দা দেশে কেউ সংখ্যাগুরু বা সংখ্যালঘু নয়, সব নাগরিকের পরিচয় বাংলাদেশি: সমাজকল্যাণমন্ত্রী আটক দুই পুলিশ সদস্যকে ১৫ ঘণ্টা পর ফেরত দিয়েছে বিএসএফ বরিশাল চরকাউয়ায় মসজিদ-মন্দিরের নানা অব্যবস্থাপনা, দ্রুত সমাধান জরুরী সিসা দূষণ প্রতিরোধে বিএম কলেজে সচেতনতামূলক কর্মসূচি নভেম্বরে জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে রূপপুর বিদ্যুৎকেন্দ্র নেত্রকোনায় প্রকাশ্যে সাংবাদিককে গুলি করে হত্যা

রাজারহাটে সাংসদ পনির এর উপস্থিতিতে ১৩ প্রতিষ্ঠানে পোনা মাছ অবমুক্তকরণ

এজি লাভলু, কুড়িগ্রাম প্রতিনিধি: কুুড়িগ্রামের রাজারহাটে উপজেলা মৎস্য অধিদপ্তরের উদ্যোগে অভ্যন্তরীণ জলাভূমি এবং প্লাবনভূমি মোট ১৩টি প্রতিষ্ঠানিক জলাশয়ে ৩৬৪ কেজি মাছের পোনা অবমুক্তকরণ করা হয়েছে।

রাজারহাট উপজেলা নির্বাহী অফিসার মুহ. রাশেদুল হক প্রধানের সভাপতিত্বে ও উপজেলা মৎস্য অফিসার আব্দুর রহমান খানের পরিচালনায়  (২০ আগস্ট) সকালে প্রধান অতিথি হিসাবে উপজেলা পরিষদ পুকুরে মাছের পোনা অবমুক্ত করেন কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব পনির উদ্দিন আহম্মেদ।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহিদ সোহরাওয়ার্দ্দী বাপ্পি, জেলা মৎস্য অফিসার মোঃ কালিপদ রায়, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আব্দুস ছালাম চাষী, উপজেলা ভাইস চেয়ারম্যান আশিকুল ইসলাম মন্ডল সাবু, মহিলা ভাইস চেয়ারম্যান ইয়াছমিন বেগম, জেলা পরিষদের সদস্য আব্দুস ছালাম, উপজেলা কৃষি অফিসার মোঃ কামরুজ্জামান, উমর মজিদ ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আলী সদ্দার প্রমুখ।