মঙ্গলবার, ৭ই জুলাই, ২০২৬ ইং, সকাল ৭:৪২
শিরোনাম :
বালুমহাল নিয়ে বিরোধের জেরে বিএনপি নেতা গুলিবিদ্ধ সাংবাদিক মামুন-অর-রশিদ : সত্যনিষ্ঠ সাংবাদিকতার এক নিবেদিত যাত্রা স্কুলের সামনে দাঁড়িয়ে শিক্ষার্থী-অভিভাবকদের উত্ত্যক্ত করায় ৪ কিশোর গ্যাংয়ের সদস্য আটক বরিশালের নতুন পুলিশ কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ্ আওয়ামী লীগের সুবিধাভোগী শক্তিশালী সিন্ডিকেট বিআইডব্লিউটিএ এখনো সক্রিয় বরিশালে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ পরিবারের পাশে বিএনপি নেতা রহমাতুল্লাহ জাতীয় দৈনিক ‘অগ্রযাত্রা প্রতিদিন’-এ স্টাফ করেসপন্ডেন্ট হিসেবে যোগ দিলেন আহমেদ বায়েজিদ মঠবাড়িয়ায় চোরের হামলায় অটো চালক জখম বরিশাল পেশাজীবী ফোরামের দিনব্যাপী কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত বাল্যবিবাহ বন্ধে অভিযান, অফিস ছেড়ে পালালেন কাজী

ঠাকুরগাঁও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে জাতীর জনকের ৪৪ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

গৌতম চন্দ্র বর্মন,ঠাকুরগাঁও:হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী,মহান স্বাধীনতার স্থপতি ও জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে মঙ্গলবার (২০ আগস্ট) সকালে ঠাকুরগাঁও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে আলোকচিত্র প্রদর্শনী, চিত্রাংকন, রচনা প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
এসময় সিনিয়র সহকারী শিক্ষক সালেহা খাতুন এর সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন,বঙ্গবন্ধুর শাহাদাৎ বার্ষিকী উদযাপন কমিটির আহ্বায়ক,মাসুমা খাতুন।
সহকারি শিক্ষক, দিলীপ কুমার সাহা’র সঞ্চালনায়, প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন, প্রভাতী শাখা’র শিফট ইনচার্জ হাফেজ মোঃরশিদ আলম।এছাড়া অন্যান্য শিক্ষকদের মধ্যে বক্তব্য দেন,  নুর ইসলাম,শাহানুর বেগম চৌধুরী,ইংরেজি বিভাগের সহকারী শিক্ষক মাহবুব-উল-আলম।  সারা দেশেরন্যায় ঠাকুরগাঁওয়ে সকল শিক্ষা প্রতিষ্ঠানে কো- কারিকুলাম অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে বক্তৃতা, কবিতা আবৃত্তি ও রচনা প্রতিযোগিতাসহ বিভিন্ন ইভেন্টে বিজয়ী প্রতিযোগীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।
এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক,পীযূষ কান্ত রায়, সহকারী শিক্ষক বিশ্বনাথ রায়সহ শিক্ষকবৃন্দ উপস্হিত ছিলেন।
দুপুরে আমানতুউল্লাহ ইসলামী একাডেমী এন্ড কলজেের আয়োজনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা  অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান শিক্ষক সামসুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য দেন, সাবেক ছাত্রনেতা, উপজেলা ওয়ামীলীগের শিক্ষা বিষয়ক সম্পাদক ও অত্র প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সভাপতি মোস্তফা হারুন হেলালী। এছাড়া সভায় উপস্থিত ছিলেন, সহকারী শিক্ষক, মিনুল ইসলাম, সামিউল ইসলাম, আবু সহিদসহ শিক্ষকবৃন্দ।