শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬ ইং, সকাল ৭:৪৯
শিরোনাম :
বিএম কলেজে আপত্তিকর অবস্থায় বহিরাগত তরুণ তরুণী আটক বিএম কলেজের ছাত্রীনিবাসে চোর আতঙ্ক, নিরাপত্তাহীনতায় শিক্ষার্থীরা নেত্রকোণায় গুলি করে সাংবাদিক হত্যা, সাংবাদিক সুরক্ষা পরিষদের নিন্দা দেশে কেউ সংখ্যাগুরু বা সংখ্যালঘু নয়, সব নাগরিকের পরিচয় বাংলাদেশি: সমাজকল্যাণমন্ত্রী আটক দুই পুলিশ সদস্যকে ১৫ ঘণ্টা পর ফেরত দিয়েছে বিএসএফ বরিশাল চরকাউয়ায় মসজিদ-মন্দিরের নানা অব্যবস্থাপনা, দ্রুত সমাধান জরুরী সিসা দূষণ প্রতিরোধে বিএম কলেজে সচেতনতামূলক কর্মসূচি নভেম্বরে জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে রূপপুর বিদ্যুৎকেন্দ্র নেত্রকোনায় প্রকাশ্যে সাংবাদিককে গুলি করে হত্যা বিআরটিসি শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের নাম ও প্যাড ব্যবহার করে কর্তৃপক্ষের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ উত্থাপনের প্রতিবাদ

ঠাকুরগাঁও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে জাতীর জনকের ৪৪ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

গৌতম চন্দ্র বর্মন,ঠাকুরগাঁও:হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী,মহান স্বাধীনতার স্থপতি ও জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে মঙ্গলবার (২০ আগস্ট) সকালে ঠাকুরগাঁও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে আলোকচিত্র প্রদর্শনী, চিত্রাংকন, রচনা প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
এসময় সিনিয়র সহকারী শিক্ষক সালেহা খাতুন এর সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন,বঙ্গবন্ধুর শাহাদাৎ বার্ষিকী উদযাপন কমিটির আহ্বায়ক,মাসুমা খাতুন।
সহকারি শিক্ষক, দিলীপ কুমার সাহা’র সঞ্চালনায়, প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন, প্রভাতী শাখা’র শিফট ইনচার্জ হাফেজ মোঃরশিদ আলম।এছাড়া অন্যান্য শিক্ষকদের মধ্যে বক্তব্য দেন,  নুর ইসলাম,শাহানুর বেগম চৌধুরী,ইংরেজি বিভাগের সহকারী শিক্ষক মাহবুব-উল-আলম।  সারা দেশেরন্যায় ঠাকুরগাঁওয়ে সকল শিক্ষা প্রতিষ্ঠানে কো- কারিকুলাম অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে বক্তৃতা, কবিতা আবৃত্তি ও রচনা প্রতিযোগিতাসহ বিভিন্ন ইভেন্টে বিজয়ী প্রতিযোগীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।
এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক,পীযূষ কান্ত রায়, সহকারী শিক্ষক বিশ্বনাথ রায়সহ শিক্ষকবৃন্দ উপস্হিত ছিলেন।
দুপুরে আমানতুউল্লাহ ইসলামী একাডেমী এন্ড কলজেের আয়োজনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা  অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান শিক্ষক সামসুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য দেন, সাবেক ছাত্রনেতা, উপজেলা আওয়ামীলীগের শিক্ষা বিষয়ক সম্পাদক ও অত্র প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সভাপতি মোস্তফা হারুন হেলালী। এছাড়া সভায় উপস্থিত ছিলেন, সহকারী শিক্ষক, আমিনুল ইসলাম, সামিউল ইসলাম, আবু সহিদসহ শিক্ষকবৃন্দ।