রবিবার, ১৫ই আগস্ট, ২০২৬ ইং, রাত ১২:৩৭
শিরোনাম :
দেশ এখন ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে আছে: বিদ্যুৎমন্ত্রী মানুষের হৃদয়ে অনাদিকাল বেঁচে থাকবেন আল্লামা সাঈদী: ডা. শফিকুর রহমান মধ্যপ্রাচ্যে মার্কিন নতুন রণতরী, হরমুজে টানা অবরোধের ঘোষণা যুক্তরাষ্ট্রের বিনা পারিশ্রমিকে অকৃতকার্য শিক্ষার্থীদের পাশে থাকার ঘোষণা দিলেন মুকিত স্যার যুক্তরাজ্যের নতুন নাম ‘ইসলামিক রিপাবলিক অব ব্রিটেন’: নেতানিয়াহু ষড়যন্ত্রের শিকার বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী সাইদুর রহমান,দুদকের অভিযোগ পরিসমাপ্তি তানযীমুল উম্মাহ মাদ্রাসায় দাখিলে শতভাগ পাস,জিপিএ-৫ পেয়েছে ২২ জন! বরিশাল আদালত চত্বরে ককটেল বিস্ফোরণ,বিচারপ্রার্থীদের মাঝে আতঙ্ক শেখ হাসিনা ও হাদি হত্যা মামলার আসামিদের ফেরত চায় বাংলাদেশ বরিশাল বোর্ডে ১৫ টি বিদ্যালয়ে শতভাগ পাস, ৫ প্রতিষ্ঠানে সবাই ফেল

রাজধানীতে লকডাউন শিথিলের আগে ৫৫২ জন গ্রেফতার

ডেস্করিপোর্ট  কোরবানির ঈদ সামনে রেখে কঠোর লকডাউন আগামী ১৫ জুলাই থেকে শিথিল করেছে সরকার। তবের তার আগেই চলমান লকডাউনের নিয়ম ভঙ্গ করায় রাজধানীতে ৫৫২ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

মঙ্গলবার সকাল থেকে সন্ধ্যায় পর্যন্ত ঢাকার বিভিন্ন এলাকায় অভিযান চালিতে তাদের গ্রেফতার করা হয়।

একইসঙ্গে এদিন ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১১৯ জনকে সর্বমোট ২ লাখ ১৪ হাজার ৪০০ টাকা জরিমানা করা হয়েছে। ট্রাফিক আইন অনুযায়ী বিধি-নিষেধ অমান্যের দায়ে ৬৯৬টি গাড়িকে জরিমানা করা হয়েছে ১৪ লাখ ৩৮ হাজার টাকা।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) ইফতেখায়রুল ইসলাম বলেন, কঠোর লকডাউনের ১৩তম দিনে ডিএমপির আটটি বিভাগে বিভিন্ন থানা পুলিশ একযোগে সরকারি বিধি-নিষেধ মানাতে অভিযান অব্যাহত রাখে। বিধি-নিষেধ অমান্য করে বাইরে বের হওয়ার অভিযোগে সারা দিনে ৫৫২ জনকে গ্রেফতার করা হয়েছে।এছাড়া ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১১৯ জনকে দুই লাখ ১৪ হাজার ৪০০ টাকা জরিমানা করা হয়েছে।