বুধবার, ১৯শে আগস্ট, ২০২৬ ইং, দুপুর ২:১৪
শিরোনাম :
অপরাধ দমনে সাংবাদিকদের সহযোগিতা চাইলেন বরিশালের নবাগত ডিআইজি র‍্যাব বিলুপ্তি করে এসআরবি গঠনের চূড়ান্ত অনুমোদন দেশ এখন ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে আছে: বিদ্যুৎমন্ত্রী মানুষের হৃদয়ে অনাদিকাল বেঁচে থাকবেন আল্লামা সাঈদী: ডা. শফিকুর রহমান মধ্যপ্রাচ্যে মার্কিন নতুন রণতরী, হরমুজে টানা অবরোধের ঘোষণা যুক্তরাষ্ট্রের বিনা পারিশ্রমিকে অকৃতকার্য শিক্ষার্থীদের পাশে থাকার ঘোষণা দিলেন মুকিত স্যার যুক্তরাজ্যের নতুন নাম ‘ইসলামিক রিপাবলিক অব ব্রিটেন’: নেতানিয়াহু ষড়যন্ত্রের শিকার বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী সাইদুর রহমান,দুদকের অভিযোগ পরিসমাপ্তি তানযীমুল উম্মাহ মাদ্রাসায় দাখিলে শতভাগ পাস,জিপিএ-৫ পেয়েছে ২২ জন! বরিশাল আদালত চত্বরে ককটেল বিস্ফোরণ,বিচারপ্রার্থীদের মাঝে আতঙ্ক

চীন থেকে আরও কম দামে দেড় কোটি ডোজ টিকা কিনছে বাংলাদেশ

ডেস্করিপোর্ট  চীনের সিনোফার্ম কোম্পানি থেকে আগের চেয়েও কম দামে করোনার দেড় কোটি ডোজ টিকা কিনবে বাংলাদেশ। এ বিষয়ক একটি ক্রয় প্রস্তাব আজ বুধবার (১৪ জুলাই) সরকারি ক্রয়–সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি অনুমোদন করেছে। বৈঠক শেষে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল সাংবাদিকদের এ তথ্য জানান। সিনোফার্মার টিকা সাপ্লিমেন্টাল এগ্রিমেন্ট-১ এর আওতায় টিকাগুলো সরবরাহ করা হবে।

এদিকে চীনের সঙ্গে নতুন করে আরও ২০ লাখ ডোজ টিকার চুক্তি করেছে সরকার। নতুন এই চুক্তির টিকা ও পুরনো চুক্তির অবশিষ্ট এক কোটি ৩০ লাখ ডোজ টিকা আগের চুক্তিমূল্যের চেয়ে কম দামে আনা হবে।

সিনোফার্মের এই টিকার দাম এখন কত পড়বে এবং কত দিনের মধ্যে এ টিকা আসবে—এসব বিষয়ে কোনো তথ্য দেননি অর্থমন্ত্রী। তিনি জানান, ‘চীন থেকে টিকা কেনা নিয়ে আগে একবার পেছনে পড়ে গিয়েছিলাম। তাই বিশদ বলা সম্ভব হচ্ছে না। টেকনিক্যাল সমস্যা আছে।’ চুক্তি অনুযায়ী চীন ইতোমধ্যে বাংলাদেশকে বিভিন্ন ধাপে ২০ লাখ ডোজ টিকা দিয়েছে।

সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, টিকা নিয়ে যেটা বলার আছে, সেটা হচ্ছে আগের চেয়ে টিকার দাম কম। টিকা কেনার বিষয়ে আগে আমরা পিছনে পড়ে গিয়েছিলাম। এই পার্চেজগুলো সিলেকটিভ পার্চেজ। এগুলোর বিষয়ে টেকনিক্যাল কারণেই আমরা বিস্তারিত বলতে পারি না। এখন টিকাগুলো কবে আসবে এটা স্বাস্থ্য মন্ত্রণালয়ই ভালো বলতে পারবে।