বুধবার, ১৯শে আগস্ট, ২০২৬ ইং, দুপুর ২:২০
শিরোনাম :
অপরাধ দমনে সাংবাদিকদের সহযোগিতা চাইলেন বরিশালের নবাগত ডিআইজি র‍্যাব বিলুপ্তি করে এসআরবি গঠনের চূড়ান্ত অনুমোদন দেশ এখন ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে আছে: বিদ্যুৎমন্ত্রী মানুষের হৃদয়ে অনাদিকাল বেঁচে থাকবেন আল্লামা সাঈদী: ডা. শফিকুর রহমান মধ্যপ্রাচ্যে মার্কিন নতুন রণতরী, হরমুজে টানা অবরোধের ঘোষণা যুক্তরাষ্ট্রের বিনা পারিশ্রমিকে অকৃতকার্য শিক্ষার্থীদের পাশে থাকার ঘোষণা দিলেন মুকিত স্যার যুক্তরাজ্যের নতুন নাম ‘ইসলামিক রিপাবলিক অব ব্রিটেন’: নেতানিয়াহু ষড়যন্ত্রের শিকার বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী সাইদুর রহমান,দুদকের অভিযোগ পরিসমাপ্তি তানযীমুল উম্মাহ মাদ্রাসায় দাখিলে শতভাগ পাস,জিপিএ-৫ পেয়েছে ২২ জন! বরিশাল আদালত চত্বরে ককটেল বিস্ফোরণ,বিচারপ্রার্থীদের মাঝে আতঙ্ক

ইসরাইলকে ‘বর্ণবাদী রাষ্ট্র’ মনে করে যুক্তরাষ্ট্রের ২৫ শতাংশ ইহুদি

অনলাইন ডেস্ক  যুক্তরাষ্ট্রের ২৫ শতাংশ ইহুদির চোখে ইসরাইল একটি ‘বর্ণবাদী রাষ্ট্র’।

মঙ্গলবার একটি জরিপের ফলের ওপর ভিত্তি করে এ তথ্য জানায় লন্ডনভিত্তিক গণমাধ্যম মিডল ইস্ট আই।

গাজায় ইসরাইলের আগ্রাসনের পর এ জরিপ চালানো হয়।

জিউশ ইলেকটোরেট ইনস্টিটিউট ২৮ জুন থেকে ১ জুলাইয়ের মধ্যে এ জরিপ চালিয়েছে, যা প্রকাশ করেছে ১৩ জুলাই। জরিপে অংশ নিয়েছেন ৮শ জন।

জরিপের তথ্য অনুযায়ী, ৩৪ শতাংশ ইহুদি মনে করেন ‘ফিলিস্তিনিদের সঙ্গে ইসরাইলের আচরণ আমেরিকায় চলা বর্ণবাদের মতোই’।
এ ছাড়া ২২ শতাংশ মনে করেন ফিলিস্তিনে গণহত্যা চালাচ্ছে ইসরাইল।

সম্প্রতি ইসরাইল-হামাসের মধ্যে হওয়া যুদ্ধে বিমান হামলায় ২৫৬ ফিলিস্তিনি নিহত হন। অন্যদিকে হামাসের ছোড়া রকেটে নিহত হয়েছেন ১২ ইসরাইলি।