মঙ্গলবার, ১৪ই জুলাই, ২০২৬ ইং, বিকাল ৫:০৭
শিরোনাম :
পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত হরমুজ প্রণালি বন্ধ থাকবে: ইরান গৌরনদীতে একসাথে আড়াইহাজার বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী আগৈলঝাড়া থানায় হামলাঃ দুই সাংবাদিককে আসামী করায় জাতীয় সাংবাদিক সংস্থার উদ্বেগ সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এলজিইডির প্রধান প্রকৌশলী বেলাল হোসেনের বিরুদ্ধে শত কোটি টাকার সম্পদ অর্জনের অভিযোগ স্নাতক পর্যন্ত নারীশিক্ষা ফ্রি করতে চান প্রধানমন্ত্রী সরকারি টাকায় গাড়ি কেনা ও বিদেশ সফর বন্ধ বিটিএমএ’র কমিটি গঠন :সভাপতি হুমায়ুন,সম্পাদক শাহিন, অর্থ সম্পাদক: মামুন বালুমহাল নিয়ে বিরোধের জেরে বিএনপি নেতা গুলিবিদ্ধ সাংবাদিক মামুন-অর-রশিদ : সত্যনিষ্ঠ সাংবাদিকতার এক নিবেদিত যাত্রা

বিয়ে করতে ২০০ তরুণ-তরুণীকে সাড়ে ৮ কোটি টাকা দিলেন সালমান

অনলাইন ডেস্ক  বিয়ের তহবিল হিসেবে ২০০ তরুণ-তরুণীকে প্রায় সাড়ে আট কোটি টাকা দিয়েছেন সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান।

আরব নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, এতিম এবং শারীরিকভাবে অক্ষম মানুষদের বিশেষ পরিস্থিতিতে নিজস্ব তহবিল থেকে এই অর্থ দিয়েছেন সালমান।

সালমান গত কয়েক বছর ধরে সৌদি আরবে নানা ধরনের পরিবর্তন আনার চেষ্টা করে আলোচনায় এসেছেন। নারী অধিকার নিয়ে কাজ করে আন্তর্জাতিক অঙ্গনে প্রশংসিত হলেও সাংবাদিক জামাল খাসোগি হত্যাকাণ্ডের মাস্টারমাইন্ড হিসেবে তার নাম আসায় বিপাকে পড়েন।

এর আগে ২০১৯ সালে সালমান একইভাবে ৫২০ মিলিয়ন সৌদি রিয়াল দান করেন। সেবার দেশজুড়ে ২৬ হাজার মানুষকে তহবিলের আওতায় রাখেন তিনি।

পিছিয়ে পড়া ওই মানুষেরা অর্থনৈতিক সচেতনতা বিষয়ক কোর্স করারও সুযোগ পান।