সোমবার, ১৩ই জুলাই, ২০২৬ ইং, সকাল ৮:১০
শিরোনাম :
আগৈলঝাড়া থানায় হামলাঃ দুই সাংবাদিককে আসামী করায় জাতীয় সাংবাদিক সংস্থার উদ্বেগ সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এলজিইডির প্রধান প্রকৌশলী বেলাল হোসেনের বিরুদ্ধে শত কোটি টাকার সম্পদ অর্জনের অভিযোগ স্নাতক পর্যন্ত নারীশিক্ষা ফ্রি করতে চান প্রধানমন্ত্রী সরকারি টাকায় গাড়ি কেনা ও বিদেশ সফর বন্ধ বিটিএমএ’র কমিটি গঠন :সভাপতি হুমায়ুন,সম্পাদক শাহিন, অর্থ সম্পাদক: মামুন বালুমহাল নিয়ে বিরোধের জেরে বিএনপি নেতা গুলিবিদ্ধ সাংবাদিক মামুন-অর-রশিদ : সত্যনিষ্ঠ সাংবাদিকতার এক নিবেদিত যাত্রা স্কুলের সামনে দাঁড়িয়ে শিক্ষার্থী-অভিভাবকদের উত্ত্যক্ত করায় ৪ কিশোর গ্যাংয়ের সদস্য আটক বরিশালের নতুন পুলিশ কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ্

ঈদুল আজহা ও করোনা বিধিনিষেধ মিলিয়ে ১৯ দিনের ছুটিতে দেশ

ডেস্করিপোর্ট  ঈদুল আজহা, সাপ্তাহিক ছুটি ও করোনা বিধিনিষেধ মিলিয়ে ১৯ দিনের ছুটিতে পড়ছে দেশ। তবে ঘোষিত বিধিনিষেধের মধ্যেও সীমিত আকারে খোলা থাকছে ব্যাংকগুলো।

আগামীকাল বুধবার (২১ জুলাই) পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে। অর্থাৎ ঈদের তিন দিন (২০, ২১ ও ২২ জুলাই) ছুটি। ২৩ জুলাই থেকে শুরু হয়ে ৫ আগস্ট পর্যন্ত চলা ১৪ দিনের বিধিনিষেধের মধ্যে ২৩ ও ২৪ জুলাই সাপ্তাহিক (শুক্র ও শনিবার) ছুটি। আবার ৬ ও ৭ আগস্টও সাপ্তাহিক (শুক্র ও শনিবার) ছুটির মধ্যে পড়েছে। এ নিয়ে মোট ১৯ দিনের টানা ছুটিতে দেশ।

আগামী ৫ আগস্ট ঘোষিত বিধিনিষেধ শেষ হলে শুক্র ও শনিবার (৬ ও ৭ আগস্ট) সাপ্তাহিক ছুটি। সাপ্তাহিক ছুটিতে সরকারি অফিস বন্ধ থাকলেও অধিকাংশ বেসরকারি অফিস খোলা থাকে। কিন্তু করোনা সংক্রমণের কারণে মূলত ঢাকা ত্যাগ করা মানুষদের আসার সুযোগ রেখে ৮ আগস্ট থেকেই শুরু হবে বেসরকারি অফিসের কার্যক্রম।