রবিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ৩:৪৮
শিরোনাম :
বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর!

ঈদের দিনে সড়কে ঝরলো ৯ প্রাণ

ডেস্করিপোর্ট  রংপুরের তারাগঞ্জে দুই যাত্রীবাহী দুই বাসের মুখোমুখি সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন দুই বাসের অন্তত ৫০ জন যাত্রী।

বুধবার (২১ জুলাই) দুপুর ২টার দিকে উপজেলা পরিষদ সংলগ্ন আনজিরন নেছা কৃষি ডিপ্লোমা ইনস্টিটিউটের সামনে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিক হতাহতের নাম-পরিচয় জানা যায়নি।

তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনার পরপর নিহত ও আহতদের উদ্ধার করা হয়েছে। এদের গুরুতর আহতদের তাৎক্ষণিকভাবে তারাগঞ্জ উপজেলা কমপ্লেক্স ও রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

এছাড়া, মেহেরপুরের মুজিবনগরে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুই জন। আজ বুধবার (২১ জুলাই) দুপুর ২টার দিকে কেদারগঞ্জ-মুজিবনগরের মাঝামাঝি মানিকনগরে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহতরা হলেন, মুজিবনগর উপজেলার সোনাপুর মাঝপাড়া গ্রামের শরিফুল ইসলামের ছেলে শাকিল হোসেন (২২), মিনারুল ইসলামের ছেলে শামিম হোসেন (২২) এবং গাংনী উপজেলার গাড়াডোব গ্রামের নিহাজুলের ছেলে মোস্তাক হোসেন (২০)।

স্থানীয়রা তাদের উদ্ধার করে মুজিবনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রিয়াদ হোসাইন তিনজনকে মৃত ঘোষণা করেন। বাকি দুজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে মেহেরপুর জেনারেল হাসপাতালে রেফার্ড করা হয়েছে।

মুজিবনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হাশেম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, কোনো পক্ষের অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এদিকে, নাটোরের নলডাঙ্গা উপজেলায় মোটরসাইকেল, সিএনজি, অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল চালক মোঃ আল আমিন (২৩) নামে একজন নিহত হয়েছে এবং জিসান নামে তিন বছরের এক শিশু গুরুতর আহত হয়েছে। বুধবার(২১ জুলাই) সকাল ৭টায় উপজেলার বাঁশভাগ গ্রামের কদমতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আলামিন উপজেলার পাটুল গ্রামের রাশেদুল ইসলামের ছেলে।