মঙ্গলবার, ৩১শে আগস্ট, ২০২৬ ইং, রাত ৪:৩৪
শিরোনাম :
পদ্মা সেতুতে বাস উল্টে নারী-শিশুসহ আহত ৮ ডা. অমিতাভের কাছে তিনটি স্বাস্থ্য প্রতিষ্ঠান সহ হাজারো রোগী জিম্মি, মন্ত্রণালয়ে অভিযোগ শিক্ষার্থীদের শিক্ষার পাশাপাশি কর্মসংস্থানের জন্য এখন থেকেই প্রস্তুত করতে হবে: প্রতিমন্ত্রী নুরুল হক নূর নিষেধাজ্ঞা শেষে মঙ্গলবার খুলছে সুন্দরবন সীমান্ত সুরক্ষায় বিজিবিকে আরও কার্যকর পদক্ষেপের আহ্বান রাষ্ট্রপতির ক্ষতিগ্রস্ত ১০ হাজার কর্মীকে বিনা খরচে মালয়েশিয়া পাঠানোর নির্দেশ কোলের সন্তান বিক্রি করে আইফোন কিনলেন বাবা সারাদেশে বৃষ্টির পূর্বাভাস, থাকতে পারে আরও পাঁচ দিন তুরস্কের পর কুয়েতের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করল পাকিস্তান বরিশাল জেলা জামায়াতের দায়িত্বশীল শিক্ষা শিবির অনুষ্ঠিত

নিজের ব্যবহৃত রাইফেল দিয়ে মাথায় গুলি চালিয়ে পুলিশ কনস্টেবলের আত্মহত্যা

ডেস্করিপোর্ট  মেহেরপুরে নিজের ব্যবহৃত রাইফেল মাথায় ঠেকিয়ে গুলি করে আত্মহত্যা করেছেন সাইফুল ইসলাম (২৭) নামের এক পুলিশ কনস্টেবল। পারিবারিক কলহের কারণে এ ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

বুধবার (২১ জুলাই) ভোর সাড়ে ৪টার দিকে মুজিবনগরের রতনপুর পুলিশ ফাঁড়িতে এ ঘটনা ঘটে। নিহত সাইফুল কুষ্টিয়ার কুমারখালীর কবুরহাট গ্রামের মৃত মোহাম্মদ আলীর ছেলে।

পুলিশ জানায়, পুলিশে কর্মরত অবস্থায় চলতি বছরের প্রথম দিকে চুয়াডাঙ্গার দামুড়হুদার জয়রামপুর গ্রামের ফরিদা খাতুনের সঙ্গে বিয়ে হয় সাইফুলের।

মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাসেম জানান, ডিউটিরত অবস্থায় নিজের ব্যবহৃত রাইফেল মাথায় ঠেকিয়ে গুলি করেন সাইফুল ইসলাম। গুলির শব্দে পুলিশ ফাঁড়ির অন্যান্য সদস্যরা এগিয়ে গিয়ে তাকে পড়ে থাকতে দেখেন। এসময় হাসপাতালে নেয়ার আগেই তার মৃত্যু হয়।

এ ঘটনায় মেহেরপুর পুলিশ সুপারসহ পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থলে তদন্ত করছেন। তদন্ত সাপেক্ষে ঘটনার বিস্তারিত জানানো হবে।