শুক্রবার, ১০ই জুলাই, ২০২৬ ইং, রাত ৯:১২
শিরোনাম :
সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এলজিইডির প্রধান প্রকৌশলী বেলাল হোসেনের বিরুদ্ধে শত কোটি টাকার সম্পদ অর্জনের অভিযোগ স্নাতক পর্যন্ত নারীশিক্ষা ফ্রি করতে চান প্রধানমন্ত্রী সরকারি টাকায় গাড়ি কেনা ও বিদেশ সফর বন্ধ বিটিএমএ’র কমিটি গঠন :সভাপতি হুমায়ুন,সম্পাদক শাহিন, অর্থ সম্পাদক: মামুন বালুমহাল নিয়ে বিরোধের জেরে বিএনপি নেতা গুলিবিদ্ধ সাংবাদিক মামুন-অর-রশিদ : সত্যনিষ্ঠ সাংবাদিকতার এক নিবেদিত যাত্রা স্কুলের সামনে দাঁড়িয়ে শিক্ষার্থী-অভিভাবকদের উত্ত্যক্ত করায় ৪ কিশোর গ্যাংয়ের সদস্য আটক বরিশালের নতুন পুলিশ কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ্ আওয়ামী লীগের সুবিধাভোগী শক্তিশালী সিন্ডিকেট বিআইডব্লিউটিএ এখনো সক্রিয়

মুম্বাইয়ে শিল্পা শেঠির বাড়িতে পুলিশের ৪ ঘণ্টার তল্লাশি

অনলাইন ডেস্ক  স্বামী রাজ কুন্দ্রার পর্নোগ্রাফিকাণ্ডে বলিউড তারকা শিল্পা শেঠির বাড়িতে তল্লাশি চালিয়েছে মুম্বাই পুলিশের ক্রাইম ব্রাঞ্চ।

স্থানীয় সময় শুক্রবার দুপুরে বান্দ্রার অভিজাত পাড়ায় শিল্পা ও রাজের জুহুর বিলাসবহুল বাড়িতে প্রায় চার ঘণ্টার তল্লাশি চালানো হয়।

হিন্দুস্তান টাইমস জানিয়েছে, রাজ কুন্দ্রাকে সঙ্গে নিয়ে জুহুর বাড়িতে হাজির হয় মুম্বাই ক্রাইম ব্রাঞ্চের একটি দল। সেখানে তল্লাশি চালানো হয় রাজ-শিল্পার প্রপার্টিতে। খতিয়ে দেখা হয় বিভিন্ন ইলেকট্রনিক গ্যাজেটসহ নথিপত্র।

এদিন জুহুর বাড়িতেই শিল্পা শেঠিকে জেরা করে পুলিশ। পর্নোকাণ্ডে অভিনেত্রীর বয়ান রেকর্ড করা হয়। শুধু তাই নয়, পর্নো ব্যাবসা থেকে অর্জিত টাকা শিল্পার ব্যাংক অ্যাকাউন্টে গেছে কিনা সেই বিষয়টিও তদন্ত করে দেখছে পুলিশ। রাত ৯টার পর রাজ কুন্দ্রাকে সঙ্গে নিয়েই জুহুর বাড়ি থেকে বেরিয়ে যায় তদন্তকারী দল।

পর্নো ভিডিও তৈরি ও অ্যাপের মাধ্যমে সেগুলো সরবরাহ করতেন রাজ কুন্দ্রা। গত ১৯ জুলাই পর্যাপ্ত তথ্য-উপাত্তের ভিত্তিতে শিল্পার ধনকুবের স্বামীকে গ্রেফতার করে পুলিশ। ২৭ জুলাই পর্যন্ত রাজ কুন্দ্রাকে রিমান্ডে নিয়েছে পুলিশ।