শুক্রবার, ১৫ই মে, ২০২৬ ইং, রাত ১০:০৬
শিরোনাম :
মানসিক ভারসাম্য হারাচ্ছেন ধর্ষণের অভিযোগে ফাঁসানো সেই ফেনীর ইমাম নৈশভোজে ট্রাম্পের খাবারের মেনুতে ছিল গরুর পাঁজরের মাংসসহ বেইজিং হাঁসের রোস্ট রুপাতলী বাসস্ট্যান্ডের নিয়ন্ত্রণ নিয়ে বিএনপির দু’গ্রুপে সংঘাত-রক্তপাত সমকামিতার দায়ে দুই ছাত্রদল নেতাসহ ৪ জনের সিট বাতিল, কারাদণ্ড ইরানের সঙ্গে যুদ্ধে ৩৯টি মার্কিন বিমান ধ্বংস পাহাড়ি ঢল ও টানা বৃষ্টিতে বাড়ছে নদীর পানি,নিম্নাঞ্চল প্লাবিত পটুয়াখালীতে হানি ট্র্যাপে ফেলে প্রতারণা, বিএনপি ও যুবলীগ নেতা গ্রেপ্তার ট্রাম্পকে লাল গালিচায় রাজকীয় অভ্যর্থনা দিল চীন শক্তিশালী ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল রাশিয়া দায়িত্বশীল নেতৃত্বে কাউনিয়া থানায় ইতিবাচক পরিবর্তন, ওসি সনজিতের ভুমিকা প্রশংসিত!

লেবাননের হিজবুল্লাহকে মোকাবিলায় ইসরাইলের নতুন বাহিনী গঠন

অনলাইন ডেস্ক  লেবাননের ইসলামি প্রতিরোধ সংগঠন হিজবুল্লাহকে বেশ চিন্তায় পড়েছে ইহুদিবাদী রাষ্ট্র ইসরাইল।

হিজবুল্লাহকে প্রতিহত করতে নতুন একটি পদাতিক বাহিনী গঠন করেছে ইসরাইল। খবর আরব নিউজের।

নতুন এ সামরিক ইউনিটের নাম দেওয়া হয়েছে ‘গোস্ট’ অর্থাৎ ভূত! এ সেনা ইউনিটের সদস্য সংখ্যা ৮৮৮ জন।

এই গোস্ট ইউনিটের একমাত্র কাজ হবে হিজবুল্লাহ গেরিলাদের গতিবিধি সার্বক্ষণিক নজরদারি করা এবং সেই সাপেক্ষে তাদের প্রতিরোধ করতে নিজেকে সবসময় প্রস্তুত রাখা।

লেবাননের দক্ষিণাঞ্চলে পার্বত্য এলাকায় হিজবুল্লাহর সামরিকঘাঁটি রয়েছে। আপাতত সেখানেই তাদের নরজদারি করার দায়িত্ব দেওয়া হয়েছে।

ইসরাইলের সঙ্গে সর্বশেষ ২০০৬ সালে যুদ্ধ হয়েছিল হিজবুল্লাহর। এর পর সীমান্তে বহুবার দুপক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটলেও যুদ্ধ বাধেনি।