শুক্রবার, ১৫ই মে, ২০২৬ ইং, রাত ৮:৫৩
শিরোনাম :
মানসিক ভারসাম্য হারাচ্ছেন ধর্ষণের অভিযোগে ফাঁসানো সেই ফেনীর ইমাম নৈশভোজে ট্রাম্পের খাবারের মেনুতে ছিল গরুর পাঁজরের মাংসসহ বেইজিং হাঁসের রোস্ট রুপাতলী বাসস্ট্যান্ডের নিয়ন্ত্রণ নিয়ে বিএনপির দু’গ্রুপে সংঘাত-রক্তপাত সমকামিতার দায়ে দুই ছাত্রদল নেতাসহ ৪ জনের সিট বাতিল, কারাদণ্ড ইরানের সঙ্গে যুদ্ধে ৩৯টি মার্কিন বিমান ধ্বংস পাহাড়ি ঢল ও টানা বৃষ্টিতে বাড়ছে নদীর পানি,নিম্নাঞ্চল প্লাবিত পটুয়াখালীতে হানি ট্র্যাপে ফেলে প্রতারণা, বিএনপি ও যুবলীগ নেতা গ্রেপ্তার ট্রাম্পকে লাল গালিচায় রাজকীয় অভ্যর্থনা দিল চীন শক্তিশালী ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল রাশিয়া দায়িত্বশীল নেতৃত্বে কাউনিয়া থানায় ইতিবাচক পরিবর্তন, ওসি সনজিতের ভুমিকা প্রশংসিত!

চীনের বিরুদ্ধে আফগানিস্তানের মাটি ব্যবহার করতে দেওয়া হবে না: তালেবান

অনলাইন ডেস্ক  চীনের বিরুদ্ধে কাউকে আফগানিস্তানের মাটি ব্যবহার করতে দেওয়া হবে না বলে মন্তব্য করেছে তালেবান। সংগঠনটির মুখপাত্রের টুইটের বরাতে বার্তা সংস্থা রয়টার্স তাদের এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

জানা যায়, দুই দিনের চীন সফরে ৯ সদস্যের তালেবান প্রতিনিধিদল সাক্ষাৎ করেছে চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই-এর সঙ্গে। দুই পক্ষের বৈঠকে আফগানিস্তানের শান্তিপ্রক্রিয়া ও নিরাপত্তা-সংক্রান্ত বিষয় আলোচনা করা হয়েছে। এ বৈঠক নিয়ে গতকাল বুধবার (২৮ জুলাই) চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় ও তালেবানের কাছ থেকে পৃথক বক্তব্য এসেছে।

বৈঠকের পর চীনা পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, তালেবান প্রতিনিধিদের বেইজিং বলেছে যে তারা আশা করে, সশস্ত্র গোষ্ঠীটি আফগান যুদ্ধের পরিসমাপ্তি ঘোষণা ও দেশ পুনর্গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

তালেবান প্রতিনিধিদল বেইজিংকে আশ্বস্ত করে জানায়, তারা কাউকে চীনের বিরুদ্ধে আফগানিস্তানের মাটি ব্যবহার করার সুযোগ দেবে না।

চীনও আফগানিস্তানকে সহায়তা অব্যাহত রাখার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে। একই সঙ্গে চীন বলেছে, তারা আফগানিস্তানের বিষয়ে কোনো হস্তক্ষেপ করবে না। তবে আফগান সমস্যার সমাধান ও শান্তি ফেরাতে সহায়তা করবে।